করোনা লকডাউনে ক্রিকেটে আঁধার: আর্থিক ধাক্কা কমাতে মিনি আইপিএল?

Provincial 2019: Malinga 7 wickets Haul: மாறி, மாறி பறக்கும் மலிங்கா,என்னாச்சு?- வீடியோ

করোনা লকডাউনের জন্য আইপিএল নিয়ে নতুন করে ভাবতে পারে বিসিসিআই। করোনা ধাক্কায় ২৯ মার্চ থেকে আইপিএল স্থগিত রয়েছে।

আইপিএল নিয়ে প্রথমবার বেনজির ঘটনা

আইপিএল নিয়ে প্রথমবার বেনজির ঘটনা

বোর্ড হিসেব করে দেখেছে আইপিএল বাতিল হলে বিসিসিআইয়ে কোষাগাড় এই প্রথম এত বড় ধাক্কা খাবে। আইপিএলের জন্মলগ্ন থেকে টুর্নামেন্ট কোনও দিন স্থগিত থাকেনি। ১৩ তম মরসুম শুরুর আগে এমন বেনজির ঘটনা ঘটল।

টুর্নামন্ট না হলে কত ক্ষতি

টুর্নামন্ট না হলে কত ক্ষতি

মিলিয়ন ডলার লিগ বাতিল হলে ৪০০০ কোটি টাকার বেশি ক্ষতি হতে চলেছে। বোর্ডের কোষাধক্ষ্য অরুণ ধুমাল এমনটাই জানিয়েছেন।

এখন কী ক্রিকেট শুরু করা যায়

এখন কী ক্রিকেট শুরু করা যায়

একেবারেই না! ক্রিকেটার থেকে শুরু করে সাধারণ মানুষের প্রাণ নিয়ে এই সংকটে কোনও রকমের ঝুঁকি নেবে না বোর্ড। বিসিসিআইয়ের পক্ষ থেকে এটাই পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে।

সৌরভের হাতে কী কী সুযোগ রয়েছে

সৌরভের হাতে কী কী সুযোগ রয়েছে

বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের হাতে দুটি সুযোগ। সেপ্টেম্বরে এশিয়া কাপ ও অক্টোবরে টি-২০ ক্রিকেট বিশ্বের কোনও একটি করোনার কারণে স্থগিত হয়ে পিছলে সেই ক্রিকেট উইন্ডোকে আইপিএল আয়োজন করতে পারে সৌরভের বিসিসিআই।

টি-২০ ক্রিকেট বিশ্বকাপ নিয়ে আশঙ্কা

টি-২০ ক্রিকেট বিশ্বকাপ নিয়ে আশঙ্কা

মার্চ মাস থেকে করোনা মহামারীতে পরিণত হওয়ার পর প্রায় তিন মাস কেটে গেলেও বিশ্বজুড়ে করোনা উদ্বেগ বেড়েই চলেছে। যে পরিস্থিতিতে অক্টোবরে অস্ট্রেলিয়ার মাটিতে ছেলেদের টি-২০ ক্রিকেট বিশ্বকাপ হওয়া নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে।

কেন আশঙ্কা

কেন আশঙ্কা

ফুটবল মাঠে বল গড়ালেও এখন তা দর্শকশূন্য থাকছে। ক্রিকেট বিশ্বকাপেও এমনটাই হতে পারে। এতে আর্থিক দিক থেকে বিপুল ক্ষতি হবে। তা রুখতেই বিশ্বকাপ পিছিয়ে দেওয়া হতে পারে।

খেলার দুনিয়ায় কী কী টুর্নামেন্ট পিছিয়েছে

খেলার দুনিয়ায় কী কী টুর্নামেন্ট পিছিয়েছে

করোন থাবায় গ্রেটেস্ট শো অন আর্থ অলিম্পিক পিছিয়ে ২০২১ সালে হবে। ফুটবলে কোপা আমেরিকা, ইউরো কাপ পিছিয়েছে। টেনিসে উইম্বলডন স্থগিত রয়েছে।

মিনি আইপিএলের সম্ভবনা

মিনি আইপিএলের সম্ভবনা

করোনা ধাক্কার কারণে কয়েক সপ্তাহের ক্রিকেট উইন্ডো পেলে আইপিএলের ফর্ম্যাট পাল্টে ৮ দলের মিনি আইপিএল করতে পারে বিসিসিআই। বোর্ডের অন্দরে এই জল্পনা শোনা যাচ্ছে।

তবে কী বিদেশিহীন আইপিএল

তবে কী বিদেশিহীন আইপিএল

সেক্ষেত্রে মিনি আইপিএল হলে, এবছর বিদেশিহীন টুর্নামেন্টের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

বিদেশিহীন আইপিএল নিয়ে সিএসকের মত

বিদেশিহীন আইপিএল নিয়ে সিএসকের মত

বিদেশিহীন আইপিএল নিয়ে সিএসকে একেবারে বিরোধী। তাদের এক কর্তা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এভাবে আইপিএল হলে ঘরোয়া সৈয়দ মুস্তাক আলি টি-২০ টুর্নামেন্টের সঙ্গে কোনও পার্থক্য থাকবে না।

লেজেন্ড সচিনের রেকর্ড কী বিরাটের পক্ষে ভাঙা সম্ভব? উত্তর দিলেন কিংবদন্তি আক্রম

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Thursday, May 14, 2020, 18:08 [IST]
Other articles published on May 14, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+