আইপিএল খেলতে গিয়ে কেমন কাটছে আইসোলেশন, বুর্জ খলিফার ভিডিও পোস্ট রায়নায়

World Cup 2019: Pak Vs Ban : 500 ரன்கள் எடுத்து அரை இறுதிக்குள் நுழைவோம்.. சர்பராஸ் அடடே பேச்சு

আইপিএলের কাউন্ট ডাউন শুরু হয়ে গিয়েছে। কোটি টাকার ক্রিকেট লিগ খেলতে শুক্রবারই সংযুক্ত আরব আমিরশাহিতে পৌঁছে গিয়েছে চেন্নাই সুপার কিংস। আপাতত ভারত থেকে চেন্নাইয়ে দেশীয় ক্রিকেটাররা দুবাই উড়ে গিয়েছেন। বিদেশ থেকে এসেছেন দলের অস্ট্রেলিয়ান ওপেনার শেন ওয়াটসন। আমিরশাহি পৌঁছে ধোনি-রায়না-জাজেজারা এখন নিয়ম মেনে প্রত্যেকে ছয় দিনের আইসোলেশনে রয়েছেন। এবার সেই আইসোলেশন পর্বের ছবি-ভিডিও পোস্ট করলেন রায়না।

দেখা-সাক্ষাৎ সম্পূর্ণ বন্ধ

দেখা-সাক্ষাৎ সম্পূর্ণ বন্ধ

দুবাই পৌঁছে আইসোলেশন পর্বে ধোনি-রায়না-জাদেজা-চাহাররা একই হোটেলে থাকলে এখনও দেখা-সাক্ষাৎ সম্পূর্ণ বন্ধ। একে অন্যের ঘরের ব্যালকনি দিয়েই শুধুমাত্র কথা বলছেন, কিংবা ভিডিও চ্যাটে আড্ডা চলছে। এর মাঝেই প্রত্যেক ক্রিকেটার এই ছয় দিন ফিটনেসে জোর দিচ্ছেন।

আইসোলেশনে ফিটনেস ট্রেনিংয়ে মজে রায়না

দুবাইতে ঘরবন্দি থাকা অবস্থায় ফিটনেস সরঞ্জাম নিয়ে শরীরচর্চার ভিডিও পোস্ট করেছেন রায়না। স্বাধীনতা দিবসের দিন ধোনির সঙ্গে রায়নাও আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়ে ফেলেছেন। দেশের হয়ে বুটজোড়া তুলে রাখার পর এবার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলতে দেখা যাবে। হলুদ জার্সিতে মাঠে নামার আগে আইসোলেশন পর্বেও তাই নিজেকে চূড়ান্ত প্রস্তুত রাখছেন রায়না।

বুর্জ খলিফার ভিডিও পোস্ট

ফিটনেস ট্রেনিংয়ে ব্যস্ত থাকার ভিডিও পোস্টের পাশাপাশি ভিডিওর মাধ্যমে হোটেলের বাইরে গননচুম্বী বুর্জ খলিফার কয়েক ঝলক ফ্যানেদের সঙ্গে ভাগ করে নিয়েছেন রায়না। সেই সঙ্গে হোটেল থেকে বাইরে দৃশ্যে শুট করে দুবাইয়ের সুবিশাল স্লাইলাইনগুলির ভিডিও পোস্ট করেছেন বাঁ-হাতি।

কবে থেকে প্রস্তুতি শুরু

প্রসঙ্গত ছয় দিনের এই আইসোলেশন পর্বের মাঝে প্রত্যেক ক্রিকেটারের তিনবার করে কোভিড পরীক্ষা হবে। সেই পরীক্ষার ফল নেগেটিভ এলে তবেই মিলবে ক্রিকেটাররা অনুশীলন করার অনুমতি পাবেন।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Monday, August 24, 2020, 15:52 [IST]
Other articles published on Aug 24, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+