ধোনি গ্রেট ক্যাপ্টেন, ওর অধিনায়কত্বে চেন্নাইয়ের হয়ে আইপিএল খেলতে মুখিয়ে, জানালেন তরুণ ক্রিকেটার

করোনার কারণে আইপিএল স্থগিত হওয়ায় যে ক্রিকেটারকে নিয়ে সবচেয়ে বেশি আলোচনা, তিনি মহেন্দ্র সিং ধোনি।

গত জুলাইয়ে শেষবার ক্রিকেট দেশের হয়ে ক্রিকেট খেলেন। ইংল্যান্ডের মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপের সেমিফাইনাল খেলার পর আর বাইশ গজে ফিরে তাকাননি। এরপর আইপিএল দিয়ে তাঁর মাঠে ফেরার কথা থাকলে, আপতত কোভিড ১৯ ভাইরাসের সংক্রমণের কারণে টুর্নামেন্ট স্থগিত হওয়ায় ধোনির ক্রিকেটে ফেরা হচ্ছে না।

এই অবস্থায় আইপিএল শেষ পর্যন্ত বাতিল হলে ধোনিকে ২০২১ সালের আগে সম্ভবত ক্রিকেটমাঠে আর পাওয়া যাচ্ছে না ধরে নেওয়া যায়। ধোনিকে নিয়ে যখন এত আলোচনা কখন মাহিকে গ্রেট অধিনায়ক বলে মন্তব্য করলেন ইংল্যান্ডের তরুণ ক্রিকেটার স্যাম কারন।

শুধু বিশ্বসেরা অধিনায়ক বলেই থামেননি কারন, সেই সঙ্গে ক্ষুরধার মস্তিষ্কের অধিনায়ক ধোনির ক্যাপ্টেন্সিতে আইপিএল খেলা নিয়ে স্বপ্ন দেখার কথা জানিয়েছেন তিনি। নিলামে এবছর ইংল্যান্ডের বাঁ-হাতি এই পেসারকে চেন্নাই সুপার কিংস ৫.৫ কোটি টাকায় দলে নিয়েছে।

আইপিএল হওয়া নিয়ে আশাবাদী কারন বলেন, 'চেন্নাই দারুণ ফ্র্যাঞ্চাইজি। আইপিএল খেলার দারুণ অভিজ্ঞতা রয়েছে ওদের। এই ফ্র্যাঞ্চাইজিতে অনেক কিছু শিখব বলে আশা রাখছি। এখন করোনার কারণে বিশ্বজুড়ে কঠিন পরিস্থিতিতে সবাই লড়াই চালাচ্ছে। আশা করি ভবিষ্যতে আইপিএল হবে। আর আমি টুর্নামেন্টে চেন্নাইয়ের হয়ে ধোনির অধিনায়কত্ব ভালো বোলিং করব। ধোনি দারুণ ক্রিকেটার। অধিনায়ক হিসেবে দেশকে ও ক্লাব অনেক সাফল্য দিয়েছে। ওর নেতৃত্বে খেলার জন্য মুখিয়ে।'

প্রসঙ্গত আইপিএলে চেন্নাই ফ্র্যাঞ্চাইজিতে ধোনির প্রাক্তন সতীর্থ মাইক হাসি অন্যদিকে ধোনিকে সর্বকালের সেরা ফিনিশার বলে মন্তব্য করেছেন। ১০ মাস আগে দেশের হয়ে শেষ ম্যাচ খেলেও নিজের ক্যারিশমায় বারবার খবরের শিরোনামে উঠে আসছেন ধোনি।

করোনা লকডাউনে টাইম মেশিনে স্মৃতিতে ডুব, ২০০১ ঐতিহাসিক ইডেন টেস্ট নিয়ে কী বললেন সৌরভ

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Wednesday, April 15, 2020, 15:42 [IST]
Other articles published on Apr 15, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+