
অভিনব প্রস্তাব
ক্রিকেটের ব্যাটসম্যান ও বোলারদের মধ্যে সামঞ্জস্য রাখতে কোনও ব্যাটসম্যান মানকাড হলে, ব্যাটসম্যানকে আউট ঘোষণার পরিবর্তে দলের রান কমানোর পক্ষে মত দিয়েছেন অশ্বিন।

অশ্বিন সোশ্যাল মিডিয়ায় যা লিখলেন
দিল্লি ক্যাপিটালসের ক্রিকেটার সোশ্যাল মিডিয়া পোস্টে ক্রিকেটের ফ্রি বলের নতুন নিয়ম আনার জন্য প্রস্তাব দিয়েছেন।

কী এই ফ্রি বল
বোলার বোলিং করার সময় ক্রিজের বাইরে পা ফেললে যেমন নো বল হয়। ঠিক তেমনিই নন স্ট্রাইকিং এন্ডের ব্যাটসম্যান ডেলিভারি হওয়ার আগে রান নিতে ছুটে ক্রিজ ছোট করার সুবিধে নিলে বোলার ঐ ব্যাটসম্যানের স্টাম্প ফেলে দিতে পারে। অশ্বিনের প্রস্তাব মতো,তখন সেই ডেলিভারিটি নো বলের কারণে হওয়া ফ্রি-হিটের মতো ফ্রি বল হিসেবে ধরা হোক।

ব্যাটিং দলকে শাস্তি
মাঠে এমন ফ্রি বল হলে ব্যাটিং দলের স্কোর থেকে ৫ রান কেটে নেওয়ার পরামর্শ দিয়েছেন অশ্বিন। প্রসঙ্গত গতবছর রাজস্থান রয়্যালসের ব্যাটসম্যান জস বাটলারকে মানকাডিং করে আউট করেন অশ্বিন। যা নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল।


Click it and Unblock the Notifications


















