আইপিএলের জন্য বাতিল হতে পারে ইংল্যান্ডের ভারত সফর! কী বলছে রিপোর্ট

করোনা ভাইরাসের আবহেও আইপিএল আয়োজন করতে বদ্ধপরিকর বিসিসিআই। প্রয়োজনে টুর্নামেন্ট দেশের বাইরেও নিয়ে যেতে দ্বিধা নেই ভারতীয় ক্রিকেট বোর্ডের। টুর্নামেন্টের গুরুত্ব এতটাই যে ইংল্যান্ড ক্রিকেট দল তাদের ভারত সফর বাতিল করতে পারে বলে সূত্র মারফত খবর পাওয়া গিয়েছে।

কবে হতে পারে আইপিএল

কবে হতে পারে আইপিএল

করোনা ভাইরাসের জেরে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দেওয়া হয়েছে আইপিএল। পরিস্থিতি যেদিকে এগোচ্ছে, তাতে চলতি বছর আদৌ ভারতে টুর্নামেন্ট হবে কিনা, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। দেশের বাইরে আইপিএল হতে পারে বলে আভাস দিয়ে রেখেছে বিসিসিআই। সেক্ষেত্রে দর্শকশূন্য স্টেডিয়ামে সেপ্টেম্বরের শেষ সপ্তাহ থেকে শুরু হতে পারে টুর্নামেন্ট। চলতে পারে নভেম্বর পর্যন্ত। শ্রীলঙ্কা, সৌদি আরবের মধ্যে যে কোনও এক দেশে হতে পারে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় টি-টোয়েন্টি টুর্নামেন্ট।

ইংল্যান্ডের ভারত সফর

ইংল্যান্ডের ভারত সফর

আগামী সেপ্টেম্বরেই ভারত সফরে আসার কথা ইংল্যান্ড ক্রিকেট দলের। ভারতে তিনটি ওয়ান ডে ও তিনটি টি-টোয়েন্টি খেলার কথা বেন স্টোকসদের। ১৬ সেপ্টেম্বর থেকে শুরু হওয়ার কথা দ্বিপাক্ষিক প্রতিযোগিতা। কিন্তু বিসিসিআই ওই সময়ই আইপিএল আয়োজন করার ভাবনায় থাকায় সেই ইংল্যান্ড সফর বাতিল হতে পারে বলে সূত্র মারফত জানা গিয়েছে।

আইপিএল খেলতে চায় ইংল্যান্ড

আইপিএল খেলতে চায় ইংল্যান্ড

ইংল্যান্ডে করোনা পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে। আগের থেকে অনেকটাই কমে গিয়েছে আক্রান্ত ও মৃত্যুর হার। সে দেশে শুরু করে দেওয়া হয়েছে আন্তর্জাতিক ক্রিকেটও। একই সঙ্গে প্রশাসন অনুমতি দিলে তারা আইপিএলের জন্য ক্রিকেটার ছাড়তেও রাজি বলে জানিয়েছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড।

আইপিএলের ভাগ্য

আইপিএলের ভাগ্য

আগামী অক্টোবরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হওয়ার কথা টি-টোয়েন্টি বিশ্বকাপ। করোনা ভাইরাসের জেরে সেই টুর্নামেন্ট আদৌ আয়োজন করা সম্ভব কিনা, সে ব্যাপারে আইসিসি কোনও সিদ্ধান্ত নিতে পারেনি। বিশ্ব ক্রিকেট নিয়ামক সংস্থার চূড়ান্ত সিদ্ধান্তের দিকেই তাকিয়ে রয়েছে বিসিসিআই। কারণ টি-টোয়েন্টি বিশ্বকাপের ভবিষ্যতের ওপর নির্ভর করে রয়েছে আইপিএলের ভাগ্য।

করোনা মুক্ত মোর্তাজা, এখনও অসুস্থ স্ত্রী! কী জানালেন ক্রিকেটার

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Wednesday, July 15, 2020, 15:10 [IST]
Other articles published on Jul 15, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+