
ক্রিস গেইল
ক্রিস্টোফার হেনরি গেইল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে মোট সাতবছর খেলেছেন। আইপিএলে যত সাফল্য প্রায় সবটাই আরসিবি-র হয়ে। ২০১৩ সালে অধুনা পুনে ওয়ারিয়র্স ইন্ডিয়ার বিরুদ্ধে মাত্র ৩০ বলে শতরান করেন গেইল। সেই ম্যাচে ১৭৫ রান করে অপরাজিত থেকে আইপিএলের সর্বোচ্চ ব্যক্তিগত রান করেন তিনি।

ইউসুফ পাঠান
ইউসুফ পাঠান ২০০৮-২০১০ সালে পর্যন্ত রাজস্থান রয়্যালসের হয়ে খেলেছেন। ২০০৮ রানে রাজস্থান প্রথমবার আইপিএল জেতায় বড় অবদান ছিল পাঠানের। ২০১০ সালে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে মাত্র ৩৭ বলে শতরান করে রেকর্ড গড়েন তিনি।

ডেভিড মিলার
দক্ষিণ আফ্রিকার বিধ্বংসী ডেভিড মিলারও ব্যাট হাতে কম যান না। তাঁর ব্যাটিং তাণ্ডবের জন্যই তিনি কিলার-মিলার বলে ক্রিকেটবিশ্বে খ্যাত। ২০১৩ সালে কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে মাত্র ৩৮ বলে শতরান করেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে।

অ্যাডাম গিলক্রিস্ট
সর্বকালের সেরা উইকেটকিপার-ব্যাটসম্যান অ্যাডাম গিলক্রিস্ট আইপিএলের প্রথম কয়েকটি মরশুম খেলে অবসর নেন। ২০০৮ সালের উদ্বোধনী মরশুমে মাত্র ৪২ বলে শতরান করে তাক লাগিয়ে দিয়েছিলেন তিনি। সেবছর ওটাই ছিল সবচেয়ে দ্রুততম শতরানের রেকর্ড।

এবি ডিভিলিয়ার্স
রয়্যাল চ্যালেঞ্জার্সের হয়ে খেলতে নেমে এবি ডিভিলিয়ার্স ২০১৬ সালে গুজরাত লায়ন্সের বিরুদ্ধে মাত্র ৪৩ বলে শতরান করেন। এবছরও বিরাট কোহলির নেতৃত্বে আরসিবি-তে খেলছেন এবি ডিভিলিয়ার্স।


Click it and Unblock the Notifications
[আরও পড়ুন:আইপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় প্রথম পাঁচে কারা, দেখুন তালিকা ]

















