আইপিএলে চেন্নাই সুপার কিংস বনাম মুম্বই ইন্ডিয়ান্সের পাঁচটি সেরা ম্যাচে চোখ ফেরানো যাক

Ind vs Aus 2nd T20 | தோனி 1 சிக்ஸ், ரோஹித், கோலி 2 சிக்ஸ் அடிச்சா சாதனை

করোনা ভাইরাসের জন্য একবার স্থগিত হয়ে গিয়েছে আইপিএল। একই কারণে আরও একবার স্থগিত কিংবা বাতিল হয়ে যেতে পারে টুর্নামেন্ট। তারই মধ্যে দেখে নেওয়া যাক আইপিএলের দুই সেরা দল মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংসের পাঁচটি সেরা ম্যাচ।

২০১১-র আইপিএল

২০১১-র আইপিএল

ম্যাচে আগে ব্যাট করে ১৬৫ রান তুলেছিল মুম্বই ইন্ডিয়ান্স। ৮৭ রান করেছিলেন রোহিত শর্মা। ৭১ রান করে অপরাজিত ছিলেন সুব্রমানিয়ান বদ্রীনাথ। জবাবে চেন্নাই সুপার কিংসের শুরুটা দুর্দান্ত হয়। ১২ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে ৯৮ রানে পৌঁছে যায় মহেন্দ্র সিং ধোনির দল। কিন্তু হরভজন সিং-র পাঁচ উইকেট (এক ওভারে ৩) সব হিসেব পাল্টে দেয়। ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫৯ রানেই আটকে যায় সিএসকে। শেষ বলে ম্যাচের ভাগ্য নির্ধারণ হয়।

২০১২-র আইপিএল

২০১২-র আইপিএল

আগে ব্যাট করে ১৭৫ রান তুলেছিল চেন্নাই সুপার কিংস। জবাবে ব্যাট করতে নেমে শুরুটা দুর্দান্ত হয় মুম্বই ইন্ডিয়ান্সের। ৭৪ রান করেন সচিন তেন্ডুলকর। ৬০ রান করেন রোহিত শর্মা। ম্যাচ জিততে শেষ ওভারে ১৬ রান প্রয়োজন ছিল মুম্বই ইন্ডিয়ান্সের। ওভারের প্রথম তিন বলে আসে মাত্র ২ রান। এই অবস্থায় শেষ তিন বলে যথাক্রমে একটি ছক্কা ও দুটি চার হাঁকিয়ে মুম্বইকে ম্যাচ জিতিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন অল রাউন্ডার ডোয়াইন স্মিথ।

আইপিএল ২০১৩

আইপিএল ২০১৩

আগে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে মাত্র ১৪৮ রান তুলেছিল মুম্বই ইন্ডিয়ান্স। অর্ধ শতরান করেছিলেন কাইরন পোলার্ড। জবাবে এমএস ধোনির ৫১ রানের সুবাদে ১৯ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৭-এ পৌঁছে যায় চেন্নাই সুপার কিংস। কিন্তু ভারতীয় ফাস্ট বোলার মুনাফ প্যাটেল শেষ ওভারে দুটি উইকেট তুলে মুম্বই-র জয় নিশ্চিত করেন।

আইপিএল ২০১৪

আইপিএল ২০১৪

আগে ব্যাট করে চেন্নাই সুপার কিংসের সামনে ১৬৬ রানের লক্ষ্য খাড়া করে মুম্বই ইন্ডিয়ান্স। জবাবে ম্যাচের ১৫তম ওভারেই ১০৬ রানে ৭ উইকেট হারিয়ে ফেলে সিএসকে। কিন্তু ক্যারিবিয়ান অল রাউন্ডার ডোয়াইন ব্রাভোর ৩০ বলে ৬৮ রানের নায়কোচিত ইনিংস পাশা পাল্টে দেয়। শেষ ওভারে ১ উইকেটে ম্যাচ জেতে সিএসকে। ম্যাচে সাতটি ছক্কা হাঁকান ব্রাভো।

২০১৯ আইপিএল ফাইনাল

২০১৯ আইপিএল ফাইনাল

২০১৯ আইপিএল ফাইনালের শেষ ওভারে ৯ রান করতে হত চেন্নাই সুপার কিংসকে। শেষ ওভারে অভিজ্ঞ লাসিথ মালিঙ্গার হাতে বল তুলে দিয়েছিলেন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা। ওই ওভারে মাত্র ৭ রান দেন শ্রীলঙ্কার ফাস্ট বোলার। ম্যাচ মাত্র ১ রানে জেতে এমআই।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Monday, April 13, 2020, 20:22 [IST]
Other articles published on Apr 13, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+