আইপিএলের ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানে জেতা পাঁচ ম্যাচের দিকে নজর ফেরানো যাক

করোনা ভাইরাসের জেরে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দেওয়া হয়েছে আইপিএল। কবে শুরু হবে টুর্নামেন্ট কিংবা আদৌ তা হবে কিনা, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। তবে কঠিন পরিস্থিতিতেও আইপিএল শুরু করতে বদ্ধপরিকর বিসিসিআই। সেই টানাপোড়েনর ফাঁকে দেখে নেওয়া যাক আইপিএলের ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানে জেতা ম্যাচ কোনগুলি।

১৩০ রানে আরসিবি-র জয়

১৩০ রানে আরসিবি-র জয়

২০১৩ সালের আইপিএলে ঘরের মাঠ এম চিন্নাস্বামী স্টেডিয়ামে পুনে ওয়ারিয়র্সের বিরুদ্ধে খেলতে নেমেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৬৩ রান তুলেছিল আরসিবি। ৬৬ বলে ১৭৫ রানের অতিমানবিক ইনিংস খেলেছিলেন ক্রিস গেইল। জবাবে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৩ রানের বেশি তুলতে পারেনি পুনে। ১৩০ রানে ম্যাচ জিতেছিলেন বিরাট কোহলিরা।

১৩৮ রানে আরসিবি-র জয়

১৩৮ রানে আরসিবি-র জয়

২০১৫ সালে ঘরের মাঠ এম চিন্নাস্বামী স্টেডিয়ামে কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে নেমেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২২৬ রান তুলেছিল হোম টিম। ৫৭ বলে ১১৭ রান করেছিলেন ক্রিস গেইল। জবাবে ১৩৮ রান আগেই থেমে গিয়েছিল প্রীতি জিন্টার দল।

কেকেআর-এর বড় জয়

কেকেআর-এর বড় জয়

আইপিএলের প্রথম সংস্করণের (২০০৮) প্রথম ম্যাচ হয়েছিল বেঙ্গালুরু এম চিন্নাস্বামী স্টেডিয়ামে। হোম টিম আরসিবি-র বিরুদ্ধে খেলতে নেমেছিল শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স। আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২২২ রান তুলেছিল কেকেআর। ৭৩ বলে ১৫৮ রানের বিধ্বংসী ইনিংস খেলেছিলেন কিউয়ি কিংবদন্তি ব্রেন্ডন ম্যাকুলাম। জবাবে ৮২ রানেই অল-আউট হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ১৪০ রানে ম্যাচ জিতেছিল কলকাতা।

আরসিবি-র বড় জয়

আরসিবি-র বড় জয়

২০১৬ সালে ঘরের মাঠ এম চিন্নাস্বামী স্টেডিয়ামে গুজরাত লায়নসের বিরুদ্ধে আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে নেমেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৪৮ রান করেছিল হোম টিম। ৫২ বলে ১২৯ রান করেছিলেন এবি ডিভিলিয়ার্স। ৫৫ বলে ১০৯ রান করেছিলেন বিরাট কোহলি। জবাবে ১০৪ রানে অল আউট হয়ে গিয়েছিল গুজরাত। ১৪৪ রানে ম্যাচ জিতেছিল আরসিবি।

শীর্ষে মুম্বই

শীর্ষে মুম্বই

চার বারের আইপিএল চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স এই তালিকাতেও শীর্ষ স্থানে অবস্থান করছে। ২০১৭ সালে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে আগে ব্যাট করে ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২১২ রান তুলেছিল রোহিত শর্মার দল। ৩৫ বলে ৬৩ রান করেছিলেন কাইরন পোলার্ড। জবাবে মাত্র ৬৬ রানে অল আউট হয়ে গিয়েছিল দিল্লি। ১৪৬ রানে ম্যাচ জিতেছিল এমআই।

টিম ইন্ডিয়ার হেড কোচ হতে এক পায়ে খাড়া এই প্রাক্তন অধিনায়ক তথা কিংবদন্তি

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Tuesday, June 16, 2020, 19:24 [IST]
Other articles published on Jun 16, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+