
রোহিতের টি-টোয়েন্টি কেরিয়ার
ভারতীয় ক্রিকেট দলের হয়ে ১০৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ২৭৭৩ রান করেছেন রোহিত শর্মা। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে চারটি শতরান রয়েছে তাঁর। সর্বোচ্চ স্কোর ১১৮। আইপিএলে ১৮৮টি ম্যাচ খেলে ৪৮৯৮ রান রয়েছে হিটম্যানের ঝুলিতে। এই টুর্নামেন্টেও একটি শতরান রয়েছে রোহিতের।

ওয়ান ডে দ্বিশতরান
ওয়ান ডে ফর্ম্যাটে তিনটি দ্বিশতরানের মালিক রোহিত শর্মা। যে নজির বিশ্ব ক্রিকেটে অন্য কোনও ব্যাটসম্যানের নেই। ২০১৯-র ইংল্যান্ড বিশ্বকাপে পাঁচটি শতরান করেছেন হিটম্যান। একই বিশ্বকাপে শতরান সংখ্যার রেকর্ডও সেরা টিম ইন্ডিয়ার সহ অধিনায়ক।

কী বললেন ব্র্যাড হগ
রোহিত শর্মার সাম্প্রতিক ফর্ম ও তাঁর ক্ষমতা পরিলক্ষিত করে অস্ট্রেলিয়ার প্রাক্তন বাঁ-হাতি স্পিনার ব্র্যাড হগের মনে হয়েছে যে একমাত্র হিটম্যানই টি-টোয়েন্টি ক্রিকেটে দ্বিশতরান হাঁকাতে পারেন। দুর্দান্ত স্ট্রাইক রেট, টাইমিং, মাঠের সব প্রান্তে শট খেলা ও ছক্কা হাঁকানোর ক্ষমতার নিরিখে রোহিত, বিশ্বের বাকি ব্যাটসম্যানদের থেকে এগিয়ে রয়েছেন বলে মনে করেন প্রাক্তন অজি স্পিনার।

টি-টোয়েন্টিতে সর্বোচ্চ স্কোর
টি-টোয়েন্টিতে সর্বাধিক ৬৬ বলে ১৭৫ রান রয়েছে ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিস গেইলের ঝুলিতে। ২০১৩ আইপিএলে এই নজির গড়েছিলেন তিনি। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ। ২০১৮ সালে জিম্বাবোয়ের বিরুদ্ধে ৭৬ বলে ১৭২ রান করেছিলেন তিনি।


Click it and Unblock the Notifications


















