আইপিএল প্রেমীদের জন্য দুঃসংবাদ, টুর্নামেন্টের প্রথম থেকে নেই এই অজি তারকা

আইপিএল প্রেমীদের কাছে দুঃসংবাদ। দীর্ঘদিন পর ক্রিকেটে ফেরা অস্ট্রেলিয়ার তারকা অল-রাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলকে হয়তো টুর্নামেন্টের প্রথম থেকে কিংস ইলেভেন পাঞ্জাবের জার্সিতে দেখা যাবে না। চোটের কারণে তিনি এবছর দেরিতে আইপিএল খেলতে শুরু করবেন বলে জানানো হয়েছে।

টুর্নামেন্টের প্রথম থেকে নেই এই অজি তারকা

টুর্নামেন্টের প্রথম থেকে নেই এই অজি তারকা

আইপিএল প্রেমীদের কাছে দুঃসংবাদ। দীর্ঘদিন পর ক্রিকেটে ফেরা অস্ট্রেলিয়ার তারকা অল-রাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলকে হয়তো টুর্নামেন্টের প্রথম থেকে কিংস ইলেভেন পাঞ্জাবের জার্সিতে দেখা যাবে না। চোটের কারণে তিনি এবছর দেরিতে আইপিএল খেলতে শুরু করবেন বলে জানানো হয়েছে।

ম্যাক্সওয়েলের চোট

ম্যাক্সওয়েলের চোট

গত শনিবার অস্ট্রেলিয়ার বিগ বাশ টি-টোয়েন্টি লিগের ফাইনাল হয় সিডনি ক্রিকেট গ্রাউন্ডে। এই ম্যাচে মেলবোর্ন স্টার্সকে ১৯ রানে হারায় সিডনি সিক্সার্স। লো-স্কোরিং ওই ম্যাচে মেলবোর্নকে নেতৃত্ব দেন গ্লেন ম্যাক্সওয়েল। ম্যাচ হারার পাশাপাশি সেদিন বাঁ-হাতের কনুই-তে গুরুতর আঘাত পান অজি অল রাউন্ডার।

হাতে অস্ত্রোপচার

হাতে অস্ত্রোপচার

ক্রিকেট অস্ট্রেলিয়া সূত্রে খবর, কাল বৃহস্পতিবার মেলবোর্নে গ্লেন ম্যাক্সওয়েলের বাঁ-হাতের কনুই-তে অস্ত্রোপচার হবে। এরপর তাঁকে ছয় থেকে আট সপ্তাহ বিশ্রামে থাকতে হবে বলে জানিয়েছেন ডাক্তাররা। আর তাতেই কিংস ইলেভেন পাঞ্জাব কর্তাদের কপালে চওড়া ভাঁজ পড়েছে।

মার্চের শেষ সপ্তাহে আইপিএল

মার্চের শেষ সপ্তাহে আইপিএল

আগামী মার্চের শেষ সপ্তাহে চলতি বছরের আইপিএল শুরু হবে। অস্ট্রেলিয়ার ডাক্তারদের দেওয়া পরামর্শ মতো, গ্লেন ম্যাক্সওয়েল প্রথম দুই থেকে তিন সপ্তাহ টুর্নামেন্টে খেলতে পারবেন না। এই খবরে প্রীতি জিন্টার দলের ভক্তরা হতাশ হয়েছেন।

১০.৫ কোটির ম্যাক্সওয়েল

১০.৫ কোটির ম্যাক্সওয়েল

২০২০-র আইপিএল নিলামে সাড়ে দশ কোটি টাকা দিয়ে অস্ট্রেলিয়ার অল রাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলকে কিনেছে কিংস ইলেভেন পাঞ্জাব। অজি তারকার কাছ থেকে দারুণ কিছু পেতে মুখিয়ে রয়েছেন পাঞ্জাবের ভক্তরা। সেই ম্যাক্সওয়েলকে টুর্নামেন্টের শুরুর দিকে পাওয়া যাবে না শুনে প্রীতি জিন্টার দলের কিছেু ভক্তদের বক্তব্য, এত টাকা খরচ করে লাভ কী হল! তবে ম্যাক্সওয়েলের শূণ্যস্থান পূরণ করার মতো খেলোয়াড় দলে মজুত রয়েছেন বলেই মনে করেন কিংস ইলেভেন পাঞ্জাব কর্তারা।

এক নজরে দল

এক নজরে দল

কেএল রাহুল (অধিনায়ক), হরপ্রীত ব্রার, ইশান পোড়েল, মনদীপ সিং, জিমি নিসহাম, তাজিন্দর সিং, ক্রিস জর্ডন, করুণ নায়ার, দীপক হুডা, রবি বিষ্ণোই, আর্শদীপ সিং, গ্লেন ম্যাক্সওয়েল, মুজিব উর রহমান, সরফরাজ খান, শেলডন কোটরেল, মায়াঙ্ক আগরওয়াল, মহম্মদ শামি, দর্শন নালকান্দে, নিকোলাস পুরান, ক্রিস গেইল, মুরুগান অশ্বিন, জগদীশ সূচিত, কৃষ্ণাপ্পা গৌতম, হার্দুস ভিলজোয়েন, সিমরান সিং।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Wednesday, February 12, 2020, 14:24 [IST]
Other articles published on Feb 12, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+