সূচি সহ আইপিএল কাউন্সিলের বৈঠকে কোন কোন বিষয়ে আলোচনা

করোনা ভাইরাসের আবহে কোথায় হবে চলতি বছরের আইপিএল, তা ইতিমধ্যেই জানা হয়ে গিয়েছে। তবে এ ব্যাপারে সরকারি ঘোষণা দেয়নি টুর্নামেন্টের গভর্নিং কাউন্সিল ও বিসিসিআই। আনুষ্ঠিকভাবে আইপিএলের দিন ঘোষণাও বাকি। সব মিলিয়ে কী কী বিষয় নিয়ে ব্রিজেশ প্যাটেলরা বৈঠকে বসবেন, তা এক নজরে দেখে নেওয়া যাক।

টুর্নামেন্টের স্থান, দিন, সূচি

টুর্নামেন্টের স্থান, দিন, সূচি

করোনা ভাইরাসের জেরে ভারতে যে আইপিএল আয়োজন করা সম্ভব নয়, তা আগেই জানিয়েছিলেন টুর্নামেন্টের চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল। অগত্যা সংযুক্ত আরব আমিরশাহীতে আইপিএল হওয়ার কথা জানিয়েছিলেন তিনি। টুর্নামেন্টের গভর্নিং কাউন্সিলের বৈঠকে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। একই সঙ্গে কবে শুরু হবে ইভেন্ট, কেমন হবে সূচি, কবে হবে ফাইনাল, তা এই বৈঠকেই চূড়ান্ত করা হবে বলে মনে করা হচ্ছে।

মাঠ ও অনুশীলন

মাঠ ও অনুশীলন

এখনও পর্যন্ত যা খবর সংযুক্ত আরব আমিরশাহীর তিনটি মাঠ হতে পারে আইপিএলের ম্যাচগুলি। দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়াম, আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়াম ও শারজাহতে ম্যাচগুলি ফেলতে পারে বিসিসিআই। ক্রিকেটারদের অনুশীলনের জন্য দুবাইতে আইসিসি অ্যাকাডেমি ফর ট্রেনিংয়ের মাঠ ভাড়া নিতে পারে সৌরভ গঙ্গোপাধ্যায় শিবির। ওই অ্যাকাডেমিতে দুটি প্রমাণ মাপের মাঠ, ৩৮টি টার্ফ পিচ, ৬টি ইন্ডোর পিচ রয়েছে। গভর্নিং কাউন্সিলের বৈঠকে এই ইস্যুতে কথা হবে। ভারতীয় ক্রিকেট বোর্ডের থেকে জানা গিয়েছে , দুবাইয়ে আইপিএল আয়োজনে ইংল্যান্ডের মতো কঠোর জৈব সুরক্ষা বলয় থাকছে না। মাঠগুলিতে উপযুক্ত সুরক্ষা ব্যবস্থা থাকবে বলেও জানানো হয়েছে।

ব্রডকাস্টার সমস্যার সমাধান

ব্রডকাস্টার সমস্যার সমাধান

আইপিএলের সূচি নিয়ে উষ্মা প্রকাশ করেছে ব্রডকাস্টার স্টার। তারা চায়, দিওয়ালি পর্যন্ত টানা হোক টুর্নামেন্ট। এই ইস্যুতে গভর্নিং কাউন্সিলের বৈঠকে কথা হতে পারে।

সম্ভাব্য দিন

সম্ভাব্য দিন

বিসিসিআইয়ের একটি সূত্রের বক্তব্য, ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে পারে আইপিএল। ফাইনাল হতে পারে ৮ নভেম্বর। অন্য একটি সূত্রের দাবি, ২৬ কিংবা ২৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে পারে টুর্নামেন্ট। ১৪ নভেম্বর অর্থাৎ দিওয়ালি পর্যন্ত চলতে পারে টুর্নামেন্ট। ৪৪ থেকে ৪৮ দিনের টুর্নামেন্ট হবে বলে বিসিসিআই সূত্রে খবর।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Friday, July 24, 2020, 10:26 [IST]
Other articles published on Jul 24, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+