২১ বছরের রঞ্জি রেকর্ড ভাঙলেন ভারতীয় ফাস্ট বোলার জয়দেব উনাদকাট

রঞ্জি ট্রফির সেমিফাইনালে গুজরাতকে ৯২ রানে হারিয়েছে সৌরাষ্ট্র। ঘরের মাঠে ফাইনালে বাংলার মুখোমুখি হবেন জয়দেব উনাদকাটরা। তার আগে সেমিফাইনালে ২১ বছরের পুরনো রঞ্জি রেকর্ড টপকে গিয়েছেন সৌরাষ্ট্রের অধিনায়ক তথা ভারতের বাঁ-হাতি ফাস্ট বোলার। দেখে নেওয়া যাক সেই পরিসংখ্যান।

সৌরাষ্ট্রের জয়

সৌরাষ্ট্রের জয়

রঞ্জি ট্রফির প্রথম সেমিফাইনালে ঘরের মাঠে কর্নাটককে ১৭৪ রানে হারায় বাংলা। দ্বিতীয় সেমিফাইনালে ঘরের মাঠে গুজরাতকে ৯২ রানে হারায় সৌরাষ্ট্র। টুর্নামেন্টের ফাইনালে পূর্ব ও পশ্চিমের লড়াই দেখতে মুখিয়ে দেশের ক্রিকেট মহল।

জয়ের নায়ক উনাদকাট

জয়ের নায়ক উনাদকাট

গুজরাতের বিরুদ্ধে রঞ্জি ট্রফির সেমিফাইনালে অধিনায়কোচিত দায়িত্ব পালন করেন সৌরাষ্ট্রের নেতা জয়দেব উনাদকাট। ম্যাচের প্রথম ইনিংসে ৩ উইকেট নেন ভারতের বাঁ-হাতি ফাস্ট বোলার। দ্বিতীয় ইনিংসে ৭ উইকেট নিয়ে একাই গুজরাতের ব্যাটিং-র মেরুদণ্ড ভেঙে দেন ২৮ বছরের সৌরাষ্ট্রের অধিনায়ক। ফাইনালে তিনি কী কামাল দেখান, সেদিকে তাকিয়ে দেশের ক্রিকেট মহল।

চলতি রঞ্জিতে সর্বাধিক উইকেট

চলতি রঞ্জিতে সর্বাধিক উইকেট

সেমিফাইনাল নিয়ে চলতি রঞ্জি ট্রফিতে এখনও পর্যন্ত ৯টি ম্যাচ খেলে ৬৫টি উইকেট নিয়েছেন জয়দেব উনাদকাট। তালিকায় তাঁর ধারেকাছে কেউ নেই। একই সঙ্গে গুজরাতের বিরুদ্ধে সেমিফাইনালেই ২১ বছরের পুরনো রঞ্জির রেকর্ডও ভেঙে দেন ভারতের বাঁ-হাতি ফাস্ট বোলার।

কোন রেকর্ড ভাঙলেন উনাদকাট

রঞ্জি ট্রফির ১৯৯৮-১৯৯৯ মরশুমে ১১ ম্যাচ খেলে ৬২টি উইকেট নিয়েছিলেন কর্নাটকের ফাস্ট বোলার ডোডা গনেশ। ফাস্ট বোলার হিসেবে টুর্নামেন্টের এক মরশুমে সর্বাধিক উইকেট নেওয়ার রেকর্ড ২১ বছর ধরে রেখেছিলেন তিনি। অবশেষে সেই রেকর্ড ভাঙলেন সৌরাষ্ট্রের জয়দেব উনাদকাট। টুর্নামেন্টের চলতি মরশুমে এখনও আরও একটি ম্যাচ খেলবেন তিনি। সেক্ষেত্র বাঁ-হাতি ফাস্ট বোলারের উইকেট সংখ্যা কোথায় গিয়ে পৌঁছবে, তা নিয়ে শুরু হয়েছে আলোচনা।

তালিকায় দ্বিতীয়

তালিকায় দ্বিতীয়

রঞ্জি ট্রফির ২০১৮-২০১৯ মরশুমে ৬৮টি উইকেট নিয়েছিলেন বিহারের স্পিনার আশুতোষ আমন। টুর্নামেন্টের এক মরশুমে সর্বাধিক উইকেট নেওয়া সব বোলারদের তালিকার শীর্ষে রয়েছেন তিনি। তালিকার দ্বিতীয় স্থানে উঠে এলেন জয়দেব উনাদকাট। পাশাপাশি রঞ্জি ট্রফিতে সাত বার পাঁচ ও তার বেশি উইকেট নিয়ে লক্ষ্মীপতি বালাজি ও অঙ্কিত চৌধুরীকে ধরে ফেললেন সৌরাষ্ট্রের অধিনায়ক।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Wednesday, March 4, 2020, 18:43 [IST]
Other articles published on Mar 4, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+