আইপিএল ২০১৭ : কিংস ইলেভেন পাঞ্জাবকে ৫১ রানে হারাল দিল্লি ডেয়ারডেভিলস

দিল্লি, ১৫ এপ্রিল : দিল্লি ডেয়ারডেভিলসের ১৮৮ রানের জবাবে ৯ উইকেট খুইয়ে ১৩৭ রানেই শেষ হয়ে গেলে কিংস ইলেভেন পাঞ্জাব। কলকাতার কাছে বড় হারের পর ফের একবার দিল্লির কাছেও বড় রানের ব্যবধানে হারতে হল পাঞ্জাবকে।

স্যাম বিলিংসের এদিনের অনবদ্য ব্যাটিং সত্যিই দর্শকের বিনোদনেরে রসদ জুগিয়েছে। এই নিয়ে দ্বিতীয় আইপিএল অর্ধশতক বিলিংয়ের এদিন ৫৫ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন বিলিংস। তবে ইনিংসের শেষের দিকে বিস্ফোরণ হল কোরি অ্যান্ডারসনের ব্যাটে। ৩৯ রানে অপরাজিত রইলেন কোরি।

বিলিংস ও অ্যান্ডারসনের অনবদ্য ব্যাটিং জাদুতে ২০ ওভারে ৬ উইকেট খুইয়ে ১৮৮ রান করে দিল্লি। তবে জবাবে ব্যাট করতে নেমে প্রথম থেকেই নড়বড়ে ছিল কিংস ইলেভেন পাঞ্জাব। একে শেষ ম্যাচে কলকাতার কাছে বিশাল হারের ধাক্কা তার উপর দিল্লির বড় রানের লক্ষ্যমাত্রা প্রথম থেকেই যে পাঞ্জাবকে চাপে রেখেছিল তা পাঞ্জাবের শরীরী ভাষাতেই স্পষ্ট ছিল।

দিল্লির শুরুটা আশাপ্রদ ছিল না। দিল্লির নজরকাড়া সঞ্জু স্যামসন মাত্র ১৯ রানে আউট হয়ে যান। ১০ থেকে ১৫১ ওভারের মধ্যে দিল্লির সংগ্রহ মাত্র ৩৭ রান। মরার উপর খাঁড়ার ঘা শ্রেয়স আইয়ার ও বিলিংসের উইকেট। সেখান থেকে ক্রিস মরিস ও অ্যান্ডারসন দলকে এগিয়ে নিয়ে যায়। ২২ বলে অ্যান্ডারসনের ৩৯ রানে অপরাজিত ইনিংস এদিনের অত্যন্ত গুরুত্বপূর্ণ মোড়।

এদিন পাঞ্জাব ভাল ফিল্ডিং করলেও বোলাররা ম্যাচটা ক্রমশ হাত থেকে ছেড়ে দিয়েছে। সেই ধারাই অব্যাহত রাখে পাঞ্জাবের ব্যাটসম্যানরাও। এক মুহূর্তের জন্যও আক্রমণ শানাতে পারেনি পাঞ্জাব। বলা যেতে পারে দিল্লির বোলাররাই পাঞ্জাবের ব্যাটসম্যানেরদের ব্যাটের মুখ খুলতে দেয়নি। অধিনায়ক গ্লেন ম্যাক্সওয়েল ২ বলে ০ করেই প্যাভিলিয়নে ফিরে যান।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Saturday, April 15, 2017, 23:38 [IST]
Other articles published on Apr 15, 2017
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+