
বরুণ চক্রবর্তী
তামিলনাড়ুর এই রহস্য স্পিনারের বেস প্রাইস ছিল ২০ লক্ষ টাকা। তাঁকে নিতে ঝাঁপিয়েছিল দিল্লি ক্যাপিটালস, চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালসও। শেষ পর্যন্ত কিংস ইলেভেন পাঞ্জাব তাঁকে ৮.৪ কোটি টাকা দিয়ে কিনেছে!

শিবম দুবে
মুম্বইয়ের অলরাউন্ডার দুবে মুম্বইয়ের স্থানীয় টি২০ লিগে খেলে নজর কাড়েন। ২০ লক্ষ বেস প্রাইসের এই খেলোয়াড়কেও অনেকেই দলে নিতে চেয়েছিল। শেষ পর্যন্ত ৫ কোটি টাকা খরচ করে শেষ হাসি হাসে রয়্যাল চ্য়ালেঞ্জার্স বেঙ্গালুরু।

জয়দেব উনাদকাট
জয়দেব উনাদকাট ফের রাজস্থান রয়্যালস-এই ফিরেছেন। গত মরসুমে তাঁর দর উঠেছিল ১১.৫ কোটি টাকা। এই মরসুমে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে তাঁর বেসপ্রাইস ছিল সবচেয়ে বেশি, ১.৫ কোটি টাকা। এদিন নিলামে কিংস ইলেভেন সিএসকে ও দিল্লি ক্যাপিটালস-কে নিলামে পিছনে ফেলে ৮.৪ কোটি টাকায় তাঁকে কিনে নিয়েছে রয়্যালস।

অন্য়ান্য ভারতীয়রা
এছাড়া স্পিনার অক্ষর প্যাটেলকে ৫ কোটি টাকায় কিনেছে দিল্লি ক্যাপিটালস। পেসার মোহিত শর্মাও ৫ কোটি দর পেয়েছেন। তাঁকে ফিরিয়ে নিয়েছে চেন্নাই সুপার কিংস। মহম্মদ শামি ৪.৮ কোটি টাকায় গিয়েছেন কিংস ইলেভেন পাঞ্জাবে।

ক্যাপড ওয়েস্টইন্ডিয়ানরা
ব্য়াটে বলে সমান দক্ষ ওয়েস্টইন্ডিজের টি২০ অধিনায়ক কার্লোস ব্রেথওয়েটকে নেওয়ার জন্য এদিন শুরু থেকেই ঝাঁপিয়েছিল কলকাতা নাইটরাইডার্স। তাঁর দর ওঠে ৫ কোটি টাকা। স্টাইলিস ব্যাটসম্যান শিমরন হেতমিয়ারের বেস প্রাইস ছিল ৫০ লক্ষ টাকা। ৪.২ কোটি টাকায় তিনি খেলবেন বেঙ্গালুরুর ফ্র্যাঞ্চাইজির হয়ে। আর ক্যারিবিয়ান টি২০ লিগের আবিষ্কার উইকেটরক্ষক ব্য়াটসম্য়ান নিকোলাস পুরান-ও ৭৫ লক্ষ বেস প্রাইস নিয়ে শুরু করে ৪.২ কোটি টাকার দর পেয়েছেন। তাঁকে নিয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব।

স্যাম কুরান
ব্রিটিশ জোরে বোলার ক্রিস ওক কোনও দল না পেলেও তাঁর সতীর্থ স্যাম কুরানই নিলামে বিদেশীদের মধ্যে সবচেয়ে বেশি দর পেলেন। ২ লক্ষ টাকা বেস প্রাইস থাকা এই ব্রিটিশ অলরাউন্ডারকে ৭.২ কোটি টাকা খরচা করে কিনেছে কিংস ইলেভেন পাঞ্জাব।


Click it and Unblock the Notifications



















