
চেতেশ্বর পুজারা
নিলামে ওঠা দ্বিতীয় নামটিই ছিল ভারতের টেস্ট দলের নিয়মিত ব্য়াটসম্য়ান চেতেশ্বর পুজারার। এর আগে তিনি আইপিএল-এ রয়্যাল চ্যালেঞ্জার্স ও কিংস ইলেভেন পঞ্জাবের হয়ে খেললেও আহামরি কিছু করতে পারেননি। এদিন কোনও দলই তাঁর জন্য বিড করেনি।

অ্যালেক্স হেলস
গত মরসুমে সানরাইজার্স হায়দরাবাদ দলে খেলেছিলেন এই ব্রিটিশ ব্য়াটসম্য়ান। টি২০ ক্রিকেটে কিন্তু তিনি বেশ বড় নাম। আন্তর্জাতিক টি২০-তে ১৩৬ স্ট্রাইক রেট নিয়ে ১৬০৫ রান করেছেন তিনি। এদিন কিন্তু ২ কোটি বেসপ্রাইস-এ থাকা এই ক্রিকেটার আইপিএল-এর কোনও দলেই ডাক পাননি।

ব্রেন্ডন ম্যাকালাম
একেবারে প্রথম ম্য়াচ থেকেই ক্রিকেট বিশ্বে আইপিএল টুর্নামেন্টকে পরিচিতি দিয়েছিলেন ম্য়াকালাম। নাইটরাইডার্স-এর হয়ে তাঁর সেই বিধ্বংসী ১৫৮ আইপিএল-এ চিরস্মরণীয় হয়ে থাকবে। তারপর বিভিন্ন দলে খেলেছেন। এখন আন্তর্জাতিক ক্রিকেট আর খেলেন না এই কিউই ব্য়াটসম্য়ান। তিনিও এইবার ২ কোটি বেস প্রাইসে ছিলেন। দল পাননি।

মার্টিন গাপ্টিল
আন্তর্জাতিক টি২০ ক্রিকেটে সর্বোচ্চ রান ও সবচেয়ে বেশি ৬ মারার রেকর্ড - দুটিই রয়েছে এই কিউই ক্রিকেটারের ঝুলিতে। টি২০ ক্রিকেটে এরকম রেকর্ড থাকা সত্ত্বেও আইপিএল ২০১৯-এর নিলামে দল জোটেনি গাপ্টিলেরও। এর আগে আইপিএল-এ মুম্বই ইন্ডিয়ান্স ও কিংস ইলেভেন পাঞ্জাব দলের হয়ে খেলেছিলেন তিনি। নিলামের একেবারে শেষে অবশ্য় তাঁকে বেসপ্রাইস ১ কোটি টাকা দিয়ে দলে নিল সানরাইদজার্স হায়দরাবাদ।

ক্রিস ওকস
নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার-এ খেলা ব্রিটিশ টি২০ বিশেষজ্ঞ বোলারটিও ছিলেন ২ কোটি বেসপ্রাইসে। কিন্তু দল পাননি তিনি। বিভিন্ন দেশের টি২০ লিগে কিন্তু তিনি ১১১ ম্যাচে ১২১ উইকেট নিয়েছেন। ইকোনমি ৮.৩৯।

যুবরাজ সিং
একটা সময় ছিল যখন যুবরাজকে দলে নেওয়ার জন্য মুখিয়ে থাকত আইপিএল ফ্র্যাঞ্জাইজিগুলি। এই বছর ছেড়ে দেওয়া ভারতীয় ক্রিকেটারদের মধ্য়ে সবচেয়ে বড় নামটি ছিল যুবরাজেরই। গত মরসুমে তিনি ছিলেন কিংস ইলেভেন পাঞ্জাবে। এবার শুরুতে দলই পেলেন না আন্তর্জাতিক ক্রিকেটে ৬ বলে ৬টি ছয় মারা ক্রিকেটার। একেবাব়ে শেষবেলায় তাঁকে ১ কোটিতে নিল মুম্বই ইন্ডিয়ান্স।


Click it and Unblock the Notifications



















