আইপিএল ২০২০: নিলামে আকর্ষণের কেন্দ্রে এই পাঁচ বিদেশি

অপেক্ষার একদিন। তারপরই ২০২০ এর আইপিএল নিলাম। নিলামে ফ্র্যাঞ্চাইজিগুলির কাছে অন্যতম আকর্ষণ হতে পারেন এই পাঁচ বিদেশি ক্রিকেটার।

শেলডন কোটরেল

শেলডন কোটরেল

৩০ বছর বয়সী ওয়েস্ট ইন্ডিয়ান বাঁ-হাতি পেসারকে নিতে ফ্র্যাঞ্চাইজিগুলির মধ্য়ে জোড় টক্কর দেখা দিতে পারে বলে মনে করা হচ্ছে। কোটরেল ফুল এন্টারটেনার। নিয়ন্ত্রিত বোলিং করেন। উইকেট পেলেই সেই সঙ্গে কোটরেল সেলিব্রেশন রয়েছে। সম্প্রতি ভারতের বিরুদ্ধে হাইভোল্টেজ তিন ম্যাচে বল হাতে নজর কাড়তে পেরেছেন কোটরেল।ভারতের বিরুদ্ধে শেষ টি-টোয়েন্টি সিরিজে কোটরেলের বোলিং ফিগার যথাক্রমে ২৪/১, ২৭/১, ৪০/১।

শিমরন হেটমায়ার

শিমরন হেটমায়ার

অতীতে আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্সের হয়ে খেলেছেন শিমরন হেটমায়ের। শেষ মরসুমে বিরাট কোহলির দলে খেললেও ব্যাটে নজর কাড়তে পারেননি। বছর ঘুরতে এখন অবশ্য দারুণ ফর্মে হেটমায়ের। ভারতের বিরুদ্ধে চেন্নাই ওডিআই ম্যাচে ১৩৯ রান হাঁকিয়েছেন হেটমায়ের। সেঞ্চুরি হাঁকানো এই ক্রিকেটারকে নিতে ফ্র্যাঞ্চাইজিগুলির মধ্য়ে দারুণ লড়াই দেখা যাবে বলে মনে করা হচ্ছে।

উইলিয়ামস

উইলিয়ামস

বিরাটের বিরুদ্ধে টি-টোয়েন্টি যুদ্ধে দারুণ লড়াই হয়েছিল। শেষ পর্যন্ত অবশ্য বিরাট-উইলিয়ামস লড়াই ২-১ ব্যবধানে শেষ হয়েছে। ক্যারিবিয়ান প্রিমিয়র লিগে উইলিয়ামসের পারফর্ম্যান্স ভালো। বোলিংয়ে বৈচিত্র্য রয়েছে।

ক্রিস লিন

ক্রিস লিন

কেকেআর এবার ক্রিস লিনকে ছেড়ে দিয়েছে। নাইট রাইডার্স এই ক্রিকেটারকে ছেড়ে দেওয়ার পরের ম্যাচে দুবাই টি-টেন লিগে বিস্ফোরক ব্যাটিং করেছেন ক্রিস লিন। ২ কোটি টাকা বেস প্রাইজে এবার নিলামে উঠছেন অস্ট্রেলিয়ার বিধ্বংসী ব্যাটসম্যান লিন।

জেসন রয়

জেসন রয়

ইংল্যান্ডের এই বিধ্বংসী ওপেনার এবার ১.৫০ কোটিতে নিলামে ঢুকেছেন। দিল্লির হয়ে অতিথে আইপিএল খেলেছেন এবার নিলামে কত দাম পান রয় দেখার। ইংল্যান্ডের মাটিতে বিশ্বকাপে রয় দারুণ পারফরম্যান্স করেছিলেন। বিশ্বকাপে ৮ ম্যাচে ৪৪৩ রান হাঁকিয়েছিলেন। সর্বোচ্চ ১৫৩ রান করেছিলেন তিনি।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Tuesday, December 17, 2019, 19:14 [IST]
Other articles published on Dec 17, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+