আইপিএল ২০১৯: নিলামের দিন জানাল বিসিসিআই! মিটল না আয়োজন নিয়ে ডামাডোল

২০১৯ সালের আইপিএল নিয়ে বেশ কিছু সঙ্কট রয়েছে। ২০১৯ সালেই রয়েছে ভারতের লোকসভা ভোট। এখনও ভোটের দিল ঘোষণা করা হনি। তার সঙ্গে আইপিএল-এবং নির্বাচন একই সময়ে হলে আইপিলে ২০১৯ সম্পূর্ণটাই অথবা অংশত আয়োজন করতে হবে ভারতের বাইরে। এছাড়া আইপিএল-এর পরপরই আইসিসি ক্রিকেট বিশ্বকাপ থাকায় কলেবরে এবারের টুর্নামেন্টকে ছোট করার কথাও উঠেছে।

এই ডামাডোলের মধ্যেই বিসিসিআই জানিয়ে দিল আইপিএল ২০১৯-এর নিলাম হবে আগামী ১৬ ডিসেম্বর। নিলামের আসর বসবে রাজস্থানের জয়পুরে। এর আগে গত ১৬ নভেম্বর বন্ধ হয়েছিল আইপিএল-এর ট্রেড উইন্ডো। ট্রেড উইন্ডোতে সব দলই কয়েকজন করে খেলোয়াড় ছেড়ে দিয়েছে। কয়েকটি দল অন্যান্য দল থেকে কযেকজন ক্রিকেটারকে তুলেও নিয়েছে। কিন্তু এখনও দলগুলির স্কোয়াড সম্পূর্ণ নয়। নিলামে সেই ফাঁকগুলিই পূরণ করা হবে।

একদিনের মামলা

একদিনের মামলা

অন্যান্য বছরের মতো তিনদিনের নয়, এবারের আইপিএল নিলাম হবে একদিনেই। মাত্র ৭০ জন ক্রিকেটারের নাম উঠবে নিলামে। এরমধ্যে ৫০ জন ভারতীয় ক্রিকেটার, বাকিরা বিদেশী। ৮টি দলের হাতে সব মিলিয়ে খরচা করার জন্য ১৪৫.২৫ কোটি টাকা পড়ে রয়েছে।

নিলামে বড় নাম (ভারতীয়)

নিলামে বড় নাম (ভারতীয়)

গৌতম গম্ভীর, মহম্মদ শামি (দিল্লি ডেয়ারডেভিলস), যুবরাজ সিং (কিংস ইলেভেন), জয়দেব উনাদকাট (রাজস্থান রয়্যালস), ঋদ্ধিমান সাহা (সানরাইজার্স হায়দরাবাদ)।

নিলামে বড় নাম (বিদেশী)

নিলামে বড় নাম (বিদেশী)

গ্লেন ম্যাক্সওয়েল (দিল্লি ডেয়ারডেভিলস), অ্যারন ফিঞ্চ (কিংস ইলেভেন পঞ্জাব), মুস্তাফিজুর রহমান, প্যাট কামিন্স, জেপি ডুমিনি (মুম্বই ইন্ডিয়ানস), ব্রেন্ডন ম্যাকালাম, কোরি অ্যান্ডারসন (রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু), ডার্সি শর্ট (রাজস্থান রয়্যালস), কার্লোস ব্রেথওয়েট (সানরাইজার্স হায়দরাবাদ)।

কোথায় হবে আইপিএল-২০১৯?

কোথায় হবে আইপিএল-২০১৯?

এবার নির্বাচনের জন্য আইপিএল সম্বপূর্ণ বা অংশত দেশের বাইরে করতে হতে পারে। এক্ষেত্রে বিসিসিআই-এর প্রথম পছন্দ দক্ষিণ আফ্রিকা। প্রথমত এই দেশে আইপিএল-এর মতো বড় টুর্নামেন্ট আয়োজন করার মতো যথেষ্ট মাঠ রয়েছে। দ্বিতীয়ত এখানে আয়োজনের খরচও তুলনায় কম। আলোচনায রয়েছে ইংল্যান্ড ও সংযুক্ত আরব আমিরশাহির নামও। কিন্তু ইংল্যান্ডের ক্ষেত্রে সমস্যা বিপুল খরচ, আর আমিরশাহিতে পরযাপ্ত ত্রিকেট স্টেডিয়ামের অভাব রয়েছে।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Tuesday, December 4, 2018, 16:34 [IST]
Other articles published on Dec 4, 2018
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+