আমিরশাহী আইপিএল ২০২০-তে ১০ সেকেন্ডের বিজ্ঞাপন দিতে খরচ কত জানেন?

করোনা অতিমারীর দাপটে বিধ্বস্ত গোটা বিশ্ব। বিভিন্ন দেশ আর্থিক দিক থেকে জোর ধাক্কা খেয়েছে। খেলাধুলোর জগতেও বিপুল অর্থনৈতিক ক্ষতি। ভাইরাসের থাবায় ক্রিকেট থেকে ফুটবল দীর্ঘ সময় বন্ধ ছিল। পরে মাঠে বল গড়ালেও দর্শকদের প্রবেশে নিষেধাজ্ঞা। যেকারণে করোনাকালে প্রতিটি দেশের খেলার সংস্থাদের কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হচ্ছে। ভারতের বিসিসিআইয়ের ক্ষেত্রেও একই ছবি। ভাইরাস কাঁটার মাঝেই বিদেশে মাটিতে আইপিএল আয়োজন করে সেই ক্ষতির পরিমাণই কমাতে চলেছে বোর্ড। এর মাঝেই আইপিএলে বিজ্ঞাপন দিতে গেলে কত খরচ করতে হবে জানিয়ে দিল সম্প্রচারকারী সংস্থা।

কত খরচ

কত খরচ

করোনাকালে সম্প্রচারের জন্য বিন্দুমাত্র খরচ কমাচ্ছে না স্টার স্পোর্টস। এমনিতে লিগ পিছিয়ে মার্চের পরিবর্তে সেপ্টেম্বরে করা হচ্ছে। দেশের বদলে আমিরশাহীতে করতে হচ্ছে আইপিএল। বিজ্ঞাপনদাতাদের এই পরিস্থিতিতে সম্প্রচারকারী সংস্থাকে, বিজ্ঞাপন সম্প্রচারের জন্য কত টাকা দিতে হবে জানিয়ে দেওয়া হল। ২০২০ সালের আইপিএলে ১০ সেকেন্ড বিজ্ঞাপন দিতে আট থেকে ১০ লক্ষ টাকা গুনতে হবে।

বিজ্ঞাপন থেকে সরছে চিনা সংস্থা

বিজ্ঞাপন থেকে সরছে চিনা সংস্থা

গালওয়ান উপত্যকা চীনের সঙ্গে সীমান্ত সংঘর্ষের পর আইপিএল থেকে চিনা স্পনসর ভিভো নিজেদের সরিয়ে নিয়েছে। এরপর এ বছর আইপিএল টুর্নামেন্টে চিনা সংস্থাগুলিও বিজ্ঞাপন দেবে না বলে জানা গিয়েছে। ভারতে চিনা মোবাইল প্রস্তুতকারক সংস্থার বাজার দারুণ। মোবাইল ফোন প্রস্তুতকারী সংস্থাগুলি বিজ্ঞাপনে প্রচুর অর্থ খরচ করে। ফলে এবছর সম্প্রচারকারী সংস্থা চিনা মোবাইল প্রস্তুতকারক সংস্থা থেকে অর্থ পাবে না ধরে রেখেই তারা পরিকল্পনা সাজাল বলে মনে করা হচ্ছে।

আকাশ ছোঁয়া ভিউয়ারশিপ

আকাশ ছোঁয়া ভিউয়ারশিপ

প্রসঙ্গত হাজার প্রতিকূলতা কাটিয়ে আগামী ১৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরশাহীতে এবছরের আইপিএলে আসর বসতে চলেছে প্রথমদিকে দর্শকশূন্য মাঠেই ম্যাচ হবে। পরবর্তীতে দর্শকদের গ্যালারিতে বসে খেলা দেখার অনুমতি দেওয়া হতেও পারে। কিন্তু ভারতবাসীকে এবছর টিভির পর্দায় চোখ আইপিএল উপভোগ করতে হবে। করোনার কারণে ২৯ মার্চ থেকে টুর্নামেন্ট পিছিয়ে গিয়েছিল। ভাইরাস ধাক্কায় ক্রিকেট বন্ধে আইপিএল দেখার প্রত্যাশা কয়েকগুণ বেড়েছে। এই পরিস্থিতিতে এবারের আইপিএলের ভিউয়ারশিপ আকাশছোঁয়া হতে পারে।

সম্প্রচারকারীর ডাকে প্রথা ভেঙে সপ্তাহের মাঝে ফাইনাল

সম্প্রচারকারীর ডাকে প্রথা ভেঙে সপ্তাহের মাঝে ফাইনাল

এবার ৫৩দিন ধরে চলবে আইপিএল। যার ফাইনাল অনুষ্ঠিত হবে দিপাবলীর সপ্তাহে। সূত্রের খবর সম্প্রচারকারী সংস্থার ডাকেই প্রথা ভেঙে এবছর সপ্তাহের মাঝে আইপিএল ফাইনাল হচ্ছে। ভিউয়ারশিপের কথা মাথায় রেখেই সম্প্রচারকারী সংস্থা দিপাবলীর সপ্তাহ পর্যন্ত আইপিএল টেনে নিয়ে যেতে চেয়েছিল। সেই কারণেই ৮ নভেম্বরের পরিবর্ত মঙ্গলবার ১০ নভেম্বর টুর্নামেন্ট ফাইনাল রাখা হয়েছে বলে খবর।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Saturday, August 15, 2020, 12:46 [IST]
Other articles published on Aug 15, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+