আইপিএল শুরুর বাকি কতদিন? মানকাডিং নিয়ে অবশেষে মুখ খুললেন পন্টিং

இடம் மாற்றப்பட்ட தோனி... கோபத்தில் கத்திய கங்குலி

গত বছর আইপিএল কাঁপিয়ে দিয়েছিল এই ঘটনা। বল করার আগে ক্রিজ থেকে এগিয়ে যান রাজস্থান রয়্যালসের জোস বাটলার। মুহূর্তের মধ্য়ে বেল ফেলে দিয়ে বাটলারকে মানকাড করেছিলেন অশ্বিন। যে ঘটনার পর বহু বিতর্ক হয়েছে। অশ্বিনের মানকাড ক্রিকেটের স্পোর্টিং স্পিরিট মেনেই করা, এতে অনিয়ম কিছু নেই বলে তিনি মন্তব্য রাখেন। ক্রিকেট পণ্ডিতদের অনেকে অবশ্য মানকাডিংয়ের বিরোধীতা করেছিলেন।

সেই নিয়ে এবছর আইপিএল শুরুর আগেও আলোচনা চলছে। এবার পাঞ্জাব ছেড়ে দিল্লি ক্যাপিটালস দলে খেলতে চলেছেন অশ্বিন। দলে যোগ দেওয়ার আগে দিল্লি কোচ তথা অস্ট্রেলিয়ার হয়ে তিনবার বিশ্বকাপ জেতা ক্রিকেটার রিকি পন্টিং অ্যাশকে মানকা়ড করতে মানা করবেন বলে জানান। পাল্টা অশ্বিন এক সাক্ষাৎকারে এই নিয়ে পন্টিংয়ের সঙ্গে কথা হয়েছে এবং সেই বাক্যলাপে অনেক মুচমুচে খবর রয়েছে বলে টিপ্পনি দিয়েছিলেন। সঙ্গে নো বলে যেমন ফ্রি হিট, ঠিক তেমনি নন স্ট্রাইকিং এন্ডের ব্যাটসম্যান ক্রিস ছোট করে সুযোগ নেওয়ার চেষ্টা করলে ফ্রি বলের নতুন নিয়ম আনা নিয়ে অশ্বিন প্রস্তাব দেন।

এবার অশ্বিনের এই প্রস্তাব নিয়ে সহমত হলেন পন্টিং। দিল্লি দলের কোচ বলেছেন, 'ক্রিকেট মাঠে কোনও ব্যাটসম্যান বোলিং এন্ডে ক্রিজ ছোট করে রান চুরি করার মতলব করলে বোলার তাঁকে আউট করুক। তবে সেটা আউট ধার্য না করে, তক্ষুনি ব্যাটিং দলের রান কমিয়ে দেওয়া উচিত। ব্যাটসম্যান ক্রিকেটের নিয়ম ভেঙে এমন চুরি করতে চাইলে, কড়া শাস্তি হোক। '

পন্টিং জুড়েছেন, বিতর্কিত এই ইস্যু নিয়ে অনেক আলোচনা হচ্ছে। তাই ব্যাটসম্যান ক্রিজ ছেড়ে অপরাধ করলে ব্যাটিং দলের ১০ রান পেনাল্টি করা হোক। আর এই নিয়ম হলে, টুর্নামেন্টের প্রথম দিন থেকেই হওয়া উচিত। এতে ক্রিকেটের মান বাড়বে বলে পন্টিং মনে করছেন। প্রসঙ্গত ১৯ সেপ্টেম্বর থেকে আইপিএল শুরু। আইপিএলে ঢাকে কাঠি পড়তে বাকি আর মাত্র ১৬দিন।

মারাত্মক ভুলের খেসারত, করোনায় সংক্রমিত বিশ্বের সেরা তিন ফুটবলারের একজন

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Wednesday, September 2, 2020, 21:33 [IST]
Other articles published on Sep 2, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+