করোনাকালে আইপিএলে সম্ভবত অনুষ্কা-রীতিকাদের পাশে পাবেন না বিরাট-রোহিত

করোনা ধাক্কায় ভারতের পরিবর্তে আমিরশাহীতে এবার আইপিএল। সরকারি ঘোষণা না হলেও ১৯ সেপ্টেম্বর থেকে আইপিএল শুরু জানানো হয়েছে। এই পরিস্থিতিতে কোভিড-১৯ ভাইরাসে অর্থনৈতিক ক্ষতির মাঝে বিদেশে আইপিএল হওয়ায় খরচ বৃদ্ধির আশঙ্কায় ফ্র্যাঞ্চাইজিদের মাথায় হাত। সেক্ষেত্রে এবার আইপিএলে ক্রিকেটাররা স্ত্রী-বান্ধবীদের নিয়ে যেতে পারবেন কিনা সেই প্রশ্ন উঠে গেল!

২ অগাস্ট আইপিএলের গর্ভনিং কাউন্সিল বৈঠক

২ অগাস্ট আইপিএলের গর্ভনিং কাউন্সিল বৈঠক

অগাস্টের দ্বিতীয় দিন আইপিএলের গর্ভনিং কাউন্সিরে বৈঠক রয়েছে। বৈঠকে ভারতীয় বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে শুরু করে সচিব জয় শাহ, সবাই থাকবেন। এই বৈঠকেই আইপিএলের সূচি, দিনক্ষণ চূড়ান্ত হবে। আমিরশাহীতে সুরক্ষা বলয় থেকে শুরু করে ক্রিকেটাররা স্ত্রী-বান্ধবীদের নিয়ে যেতে পারবেন কিনা, সেই নিয়েও আলোচনা হতে চলেছে।

অন্যবারের থেকে এবার আইপিএলের পরিবেশ একেবারে আলাদা

অন্যবারের থেকে এবার আইপিএলের পরিবেশ একেবারে আলাদা

প্রসঙ্গত সাধারণত অন্যবার ক্রিকেটারদের পরিবারদের আইপিএল দেখতে আসেন। স্ত্রী-বান্ধবীরা একটি নির্দিষ্ট সময়ের জন্য ক্রিকেটারদের সঙ্গে থাকেন। কিন্তু এবারে বিশ্বজড়ে কোভিড পরিস্থিতিতে আইপিএল আয়োজন নিয়ে অনেক চাপ গিয়েছে। বিদেশে টুর্নামেন্ট করার বোর্ড ও ফ্র্যাঞ্চাইজিদের খবর বিপুল। চার্টার বিমানে দল পাঠানো থেকে, বারেবারে কোভিড পরীক্ষা, বিদেশের হোটেলে দলকে রাখা এমন অনেক কিছুতেই খরচের হিসেবে বাড়বে। যেখানে ক্রিকেটারদের স্ত্রী-বান্ধবীদের এবছর সঙ্গে নেওয়ার থেকে তাঁদের নিরাপত্তা নিয়েও ভাবতে হবে। কোভিড সংকটের কারণে জৈব সুরক্ষা বলয়ে পুরো টুর্নামেন্ট করতে হবে। তখন সব ক্রিকেটারদের বান্ধবী ও স্ত্রী পরিবারকে আমিরশাহীতে নিয়ে যাওয়ার ক্ষেত্রে নিরাপত্তার খরচ বাড়বে। সেই নিয়ে বোর্ডের অন্দরে ও ফ্র্যাঞ্চাইজিগুলির অন্দরে আলোচনা চলছে।

ফ্র্যাঞ্চাইজিগুলি কী ভাবছে

ফ্র্যাঞ্চাইজিগুলি কী ভাবছে

জানা গিয়েছে, এই নিয়ে আইপিএল ফ্র্যাঞ্চাইজিদের তরফে নাকি বোর্ডের কাছে আবেদন জমা পড়েছে। আবেদনে স্বল্প মেয়াদের জন্য ক্রিকেটারদের স্ত্রী-সন্তান-বান্ধবীদের আমিরশাহী নিয়ে যাওয়ার ব্যাপারে ফ্র্যাঞ্চাইজিরা মত দিচ্ছেন। বোর্ডের কাছে সেই নিয়ে অনুমতি চাওয়া হয়েছে।

বোর্ড কী ভাবছে

বোর্ড কী ভাবছে

বোর্ড এই মুহূর্তে নিরাপত্তার বিষয়ে সবচেয়ে গুরুত্ব দিচ্ছে। ক্রিকেটারদের পরিবারকে আমিরশাহী নিয়ে গেলে, স্ত্রী-সন্তান বা বান্ধবীরা সম্পূর্ণ গৃহবন্দি থাকবেন তা নিশ্চয়তা নেই। সেই সঙ্গে প্রতিজনকে জৈব সুরক্ষা বলয়ের অধীনে রাখতে হবে। স্ত্রী-বান্ধবীদের গতিবিধিও নিয়ন্ত্রণে রাখার ব্যবস্থা করতে হবে। যেগুলি খরচ সাপেক্ষ। সেই কারণেই বোর্ড এবছর যত কম সংখ্যক লোক নিয়ে আমিরশাহি যেতে চাইছে।

আইসিসি-এর ওয়ান ডে ক্রম তালিকার শীর্ষে বিরাট, দ্বিতীয় রোহিত ও বুমরাহ

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Wednesday, July 29, 2020, 13:29 [IST]
Other articles published on Jul 29, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+