চুতর্থবার আইপিএল জয়ের লক্ষ্যে কবে মাঠে নামছেন ধোনি, দেখে নিন সিএসকের ক্রীড়াসূচি

২৯ মার্চ থেকে শুরু আইপিএল। প্রথম ম্যাচেই মুখোমুখি চেন্নাই -মুম্বই। গতবছরের ফাইনাল ম্যাচের রিপিট দিয়েই এবছর টুর্নামেন্ট শুরু হচ্ছে। টুর্নামেন্টে প্রথম ম্যাচ মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে।

কবে মাঠে ফিরছেন ধোনি

ভারতীয় দলের জার্সিতে ধোনির ভবিষ্যৎ নিয়ে কোনও নিশ্চয়তা নেই। এই পরিস্থিতিতে মাহি ভক্তদের মুখে হাসি ফোটাতে পারে ধোনির আইপিএলে প্রত্যাবর্তন। শোনা যাচ্ছে ধোনির চিপকে ফেরাকে বেশ আকর্ষণীয় ভাবে সোশ্যাল মিডিয়ায় প্রচার করতে চলেছে ফ্র্যাঞ্চাইজি। সম্ভবত ১ মার্চ চিপক স্টেডিয়ামে ট্রেনিংয়ে যোগ দিচ্ছেন ধোনি। মাঠে পা রাখার দৃশ্যটি এবছর চেন্নাই দলের প্রমোশনাল টিজার হিসেবে ব্যবহার করা হতে পারে।

ঠিক কী জানা গিয়েছে

এক সর্বভারতীয় ইংরেজি দৈনিকে প্রকাশিত খবর অনুযায়ী সূত্র বলছে, ১ মার্চ থেকে ধোনি প্রস্তুতি শুরু করতে চলেছেন। কয়েক সপ্তাহ এখানে প্রস্তুতি সেরে ফের ধোনি ফিরে যাবেন। এবং পরে আবার ফিরে এসে চেন্নাইয়ে প্রস্তুতি সারবেন।

ধোনির এবাবের লক্ষ্য

চতুর্থবারের জন্য আইপিএল ট্রফি জয়ের লক্ষ্যে এবার মাঠে নামবেন ধোনি। এর আগে ২০১০ সালে ধোনির অধিনায়কত্বে চেন্নাই দল প্রথমবারের জন্য চ্যাম্পিয়ন হয়। এরপর ২০১১ সালে ফের চ্যাম্পিয়ন ধোনির চেন্নাই। দুবছরের নির্বাসন কাটিয়ে প্রত্যাবর্তনের পর ২০১৮ সালে ফের ধোনির হাত ধরে চ্যাম্পিয়ন চেন্নাই।

শেষ কবে ধোনি ক্রিকেট খেলেছেন

শেষ কবে ধোনি ক্রিকেট খেলেছেন

দেশের হয়ে শেষবার ২০১৯ সালে ইংল্যান্ডের মাটিতে বিশ্বকাপ সেমিফাইনালে ধোনি খেলেছিলেন। এরপর আর তিনি মাঠে নামেননি। সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ধোনি ৫০ রান করে রান আউট হয়েছিলেন।

কত দিন পর ক্রিকেটে ফিরতে চলেছেন ধোনি

কত দিন পর ক্রিকেটে ফিরতে চলেছেন ধোনি

৯ জুলাই শেষবার দেশের জার্সি গায়ে চাপিয়েছিলেন। এরপর ধোনি আর ক্রিকেট ব্যাট হাতে বাইশ গজ পেশাদার ক্রিকেটের কোনও ম্যাচে খেলতে নামেননি। সেই ম্যাচের পর ৭ মাস কাটিয়ে এবার ক্রিকেটে ফিরতে চলেছেন। সব কিছু ঠিকঠাক থাকলে ১ মার্চ ধোনিকে চেন্নাইয়ে চিপক স্টেডিয়ামে প্রস্তুতিতে দেখা যাবে।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Sunday, February 16, 2020, 12:33 [IST]
Other articles published on Feb 16, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+