করোনার কারণে স্থগিত আইপিএল ২০২০, দেখে নিন গ্যালারিতে এবছর আকর্ষণের কেন্দ্র হতে পারতেন এই তিন ডিভা

করোনার করাল গ্রাসে স্তব্ধ জনজীবন। ভারতে ১৫ এপ্রিল পর্যন্ত সব ধরনের ক্রীড়াপ্রতিযোগিতা স্থগিত ঘোষণা করা হয়েছে। এই পরিস্থিতিতে ২৯ মার্চ আইপিএল শুরু হওয়ার কথা থাকলেও ১৫ এপ্রিল পর্যন্ত মিলিয়ন ডলার ক্রিকেট লিগ স্থগিত থাকতে চলেছে। দেশে করোনা থাবায় আক্রান্তের সংখ্যা ৬০০ ছাড়িয়েছে। দেশে এখন ২১ দিনের লকডাউনই করোনার সংক্রমণের হার হ্রাস করতে পারে। এই পরিস্থিতিতে বোর্ড সভাপতি সৌরভ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, করোনার বিরুদ্ধে মোকাবিলাই এখন প্রথম লক্ষ্য, আইপিএলের ভবিষ্যৎ পরে পরিকল্পনা সাপেক্ষ।

টুর্নামেন্ট হওয়ার সম্ভাবনা কবে

টুর্নামেন্ট হওয়ার সম্ভাবনা কবে

এপ্রিলের মাঝে করোনা থাবায় ভারত কোথায় দাঁড়িয়ে থাকে তার উপর নির্ভর করেই পরিবর্তী সময়ে আইপিএল ২০২০ করা যাবে কিনা, চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। প্রয়োজনে বছরের জুলাই-সেপ্টম্বরে আইপিএল ২০২০ আয়োজন হতে পারে। একনজরে দেখে নেওয়া যাক , আইপিএল হলে এবছর গ্যালরিতে আকর্ষণের কেন্দ্র হতে পারতেন এই তিন ডিভা।

হার্দিকের বাগদত্তা নাতাসা স্তানকোভিচ

হার্দিকের বাগদত্তা নাতাসা স্তানকোভিচ

২০২০ সালে বছরের প্রথম দিন ভারতীয় ক্রিকেটার হার্দিক পান্ডিয়া ক্রিকেটদুনিয়া ও ফ্যানেদের জোর চমক দিয়েছেন। বলিউডের সার্বিয়ান মডেল নাতাস স্তানকোভিচের সঙ্গে এনগেজমেন্ট সেরে ফেলেছেন হার্দিক পান্ডিয়া। সাধারণ নয়, সমুদ্রবক্ষে এলাহি আয়োজন করে স্তানকোভিচের সঙ্গে এনগেজমেন্ট সারেন পান্ডিয়া। এবছর আইপিএল হলে, হার্দিকের বাগদত্তা মুম্বই ইন্ডিয়ান্সের গ্যালারির অন্যতম সেরা আকর্ষণ হতে পারতেন।

মনীশ পান্ডে স্ত্রী আশরিতা শেট্টি

মনীশ পান্ডে স্ত্রী আশরিতা শেট্টি

২০১৯ সালে বান্ধবী আশরিতা শেট্টির সঙ্গে সাত পাকে বাধা পড়েন মনীশ পান্ডে। বিসিসিআইয়ের সৈয়দ মুস্তাক আলি টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে ফাইনালে মুম্বইকে হারিয়ে কর্ণাটককে চ্যাম্পিয়ন করেন মনীশ। পরের দিন সকালেই নিজের বিয়ের অনুষ্ঠানের জন্য উড়ে গিয়েছিলেন। বিয়ের পর এটাই মনীশ পান্ডের প্রথম আইপিএল। সানরাইজার্স হায়দরাবাদের হয়ে এবছর তিন নম্বরে ব্যাটিং করতে পারেন মনীশ পান্ডে। স্বামীর ব্যাটিং দেখার জন্য গ্য়ালারিতে চমক হতে পারতেন আশরিতা শেট্টি।

লোকেশ রাহুলের জন্য গলা ফাটাতে পারতেন আথিয়া শেট্টি

লোকেশ রাহুলের জন্য গলা ফাটাতে পারতেন আথিয়া শেট্টি

এবছর আইপিএল হলে কিং ইলেভেন পাঞ্জাবের গ্যালারিতে আথিয়া শেট্টিকে দেখা যেতে পারত। রাহুলের সঙ্গে ডুবে ডুবে ভালোই জল খাচ্ছেন আথিয়া শেট্টি। সুনীল শেট্টির কনন্যার সঙ্গে লোকেশ রাহুলকে একাধিকবার সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন পোস্টে একসঙ্গে দেখা গিয়েছে। ক্রিকেটার রাহুল অবশ্য আথিয়ার সঙ্গে তাঁর কোনও সম্পর্ক রয়েছে কিনা, সেই নিয়ে এখনও মুখ খোলেননি। উল্টো দিকে আথিয়াও ভারতীয় ক্রিকেটার তাঁর বিশেষ বন্ধু কিনা, সেই নিয়ে কোনও মন্তব্য করেননি। এবার আবার লোকেশ রাহুল কিংস ইলেভেন পাঞ্জাবের অধিনায়ক। তাঁর জন্য গ্যালারিতে অন্যতম আকর্ষণ হতে পারতেন আথিয়া।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Wednesday, March 25, 2020, 20:18 [IST]
Other articles published on Mar 25, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+