করোনার জেরে ১৫ এপ্রিল পর্যন্ত স্থগিত আইপিএল! পরে ফাঁকা মাঠে ম্যাচ

করোনা ভাইরাসের প্রভাবে এবং ফ্রাঞ্চাইজিগুলির আপত্তিতে ১৫ এপ্রিল পর্যন্ত স্থগিত করা হল আইপিএল। তারপর ম্যাচ হলেও দর্শকশূন্য মাঠে ক্রিকেটাররা খেলতে নামবেন বলে বিসিসিআই-র একটা সূত্রের তরফে জানানো হয়েছে।

কবে শুরু হওয়ার কথা ছিল

কবে শুরু হওয়ার কথা ছিল

আগামী ২৯ এপ্রিল আইপিএলের ১৩তম সংস্করণ শুরু হওয়ার কথা ছিল। ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রথম ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলতে নামার কথা ছিল গত বারের রানার্স চেন্নাই সুপার কিংসের। ২৪ জুন আইপিএলের ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

করোনার প্রভাব

করোনার প্রভাব

করোনা ভাইরাসের জেরে গোটা বিশ্বে প্রায় পাঁচ হাজার মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন প্রায় তিন লক্ষ মানুষ। মারণ ভাইরাসে ভারতে এক ৭৬ বছরের বৃদ্ধের মূত্য হয়েছে। দেশে ৭৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন বলেও খবর। দিল্লি, কর্নাটক, মহারাষ্ট্র, কেরালায় করোনার প্রভাব সবচেয়ে বেশি বলে জানানো হয়েছে।

আইপিএলের বিরোধিতা

আইপিএলের বিরোধিতা

করোনার লাগামছাড়া প্রভাবের মধ্যে দেশে এবছর আইপিএল বন্ধ করে দেওয়ার দাবিতে মাদ্রাজ হাইকোর্টে মামলা দায়ের করেন এক আইনজীবী। সুপ্রিম কোর্টেও এ ব্যাপারে আবেদন দাখিল করা হয়। মহারাষ্ট্র সরকার ইতিমধ্যেই আইপিএলের টিকিট বিক্রি বন্ধ করে দিয়েছে। অন্যদিকে কর্নাটক সরকার বেঙ্গালুরুতে আইপিএলের ম্যাচ আয়োজন করবে না বলে জানিয়ে দিয়েছে। সবশেষে দিল্লিতে কোনও আইপিএল ম্যাচ হবে না বলে জানিয়ে দিয়েছে অরবিন্দ কেজরিওয়াল সরকার।

ভিসার নিয়ে কড়াকড়ি

ভিসার নিয়ে কড়াকড়ি

করোনা ভাইরাস দেশে যাতে আরও ছড়িয়ে না পড়ে, তাই আগামী ১৫ এপ্রিল পর্যন্ত নতুন ভিসার আবেদন নিতে অস্বীকার করছে ভারত সরকার। ১৩ মার্চ থেকে এই নিয়ম কার্যকর হয়েছে। ফলে আইপিএলে অংশ নিতে চলা বিদেশি ক্রিকেটারদের পক্ষে ভারতের আসার ক্ষেত্রে মুশকিলে পড়েছেন। আইপিএলে অংশ নেওয়া তো দূরের কথা।

ফ্রাঞ্চাইজিদের বক্তব্য

ফ্রাঞ্চাইজিদের বক্তব্য

ফাঁকা মাঠে হোক আইপিএলের ম্যাচ, তা নিয়ে কোনও সমস্যা নেই ফ্রাঞ্চাইজিগুলির। তবে বিদেশি ক্রিকেটাররা না খেললে আইপিএল জৌলুস হারাবে বলেও মনে করে টুর্নামেন্টে অংশ নিতে চলা দলগুলি। তাছা়ড়া বিদেশি ক্রিকেটাররা না খেললে দলগুলির শক্তি হ্রাস হবে বলেও মনে করে ফ্রাঞ্চাইজিগুলি। সে কথা তারা বিসিসিআই-কেও জানায়। কমবেশি ফ্রাঞ্চাইজিদের কথাতেই বিসিসিআই ১৫ এপ্রিল থেকে আইপিএল আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বলে সূত্রের খবর। কারণ দেশের ভিসা নীতি শিথিল হলে ১৬ এপ্রিল বিদেশি ক্রিকেটাররা আইপিএল খেলতে ভারতে আসতে পারবেন বলে মনে করা হচ্ছে।

বিসিসিআই-র বৈঠক

বিসিসিআই-র বৈঠক

করোনা ভাইরাসের মধ্যে আইপিএল আয়োজন করা নিয়ে শুক্রবার টুর্নামেন্টের গভর্নিং কাউন্সিলের সঙ্গে বৈঠকে বসেছিলেন বিসিসিআই-র কর্তারা। সেখানেই আইপিএল পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের খবর।

ফাঁকা মাঠেই খেলা

ফাঁকা মাঠেই খেলা

আইপিএলের সূচনা পিছিয়ে ১৫ এপ্রিল করা হলেও টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচি পরে প্রকাশ করা হবে বলে বিসিসিআই-র তরফে জানানো হয়েছে। শনিবার ফ্রাঞ্চাইজিগুলির সঙ্গে বৈঠকে বসছে বিসিসিআই ও আইপিএলের গভর্নিং কাউন্সিল। সেখানে টুর্নামেন্টের নতুন সূচি নিয়ে আলোচনা হবে বলে জানানো হয়েছে। সেক্ষেত্রে আইপিএলে খেলার সংখ্যা কমানো হবে না বলেও বিসিসিআই-র তরফে জানানো হয়েছে। ১৫ এপ্রিল থেকে খেলা শুরু হলেও ম্যাচগুলি ফাঁকা মাঠে হবে বলে জানিয়েছে বিসিসিআই।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Friday, March 13, 2020, 15:00 [IST]
Other articles published on Mar 13, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+