আইপিএল ২০২০-র আগে ভাইরাল ধোনির হেলিকপ্টার শটের নতুন ভার্সন, দেখুন ভিডিও

আইপিএলের বাকি আর মাত্র ২৫ দিন। ২৯ মার্চ থেকে বাইশ গজে কুড়ি বিশের ফ্র্যাঞ্চাইজি যুদ্ধে নেমে পড়বে ৮ দল। তার আগে এবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ধোনির হেলিকপ্টার শটের নতুন ভার্সন।

ধোনির হেলিকপ্টার শটের উৎস

ধোনির হেলিকপ্টার শটের উৎস

কেরিয়ারে বিভিন্ন সাক্ষাৎকারে ধোনি স্বীকার করে নিয়েছেন যেন তাঁর হাঁকানো হেলিকপ্টার শটটি আসলে তিনি আবিষ্কার করেননি। বন্ধু সন্তোষ তাঁকে নতুন কায়দায় ব্যাট সুইং করিয়ে ছক্কা হাঁকাতে শিখিয়েছিলেন।সন্তোষের ব্যাটে সেই শট দেখে ধোনি চমকে যান। পরে মাহি বন্ধুর থেকে সেই শটটি রপ্ত করেন। ধোনির সেই বন্ধু সন্তোষ আর বেঁচে নেই। কিন্তু তাঁর সেই শট এখন ধোনির হাত ঘুরে নতুন প্রজন্মের ক্রিকেটারদের কাছে জনপ্রিয় হয়ে রয়েছে।

হেলিকপ্টার ২.০

হেলিকপ্টার ২.০

ধোনির পর নিয়মিতভাবে এখন হার্দিক পান্ডিয়া এই শট খেলতে পারেন। তবে তাতে নিজের স্টাইল এসেছেন হার্দিক। ধোনির সঙ্গে মিল থাকলেও হার্দিকের শটটি ক্রিকেট দুনিয়া হেলিকপ্টার ২.০ নাম দিয়েছে।

হেলিকপ্টার শটের নতুন ভার্সন

হেলিকপ্টার শটের নতুন ভার্সন

এবার আইপিএল ২০২০ শুরুর আগে হেলিকপ্টার শটের নতুন ভার্সন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ল। আফগানিস্তানের অলরাউন্ডার রশিদ খান নিজের টুইটারে এই শটের ভিডিও পোস্ট করেছেন।

নিনজা কাট

ধোনির মতো হেলিকপ্টার শটের ভঙ্গিতে ব্যাট সুইং করলেও বলটি ব্যাটে লেগে সামনে যাওয়ার পরিবর্তে পিছনে গিয়ে বাউন্ডারির বাইরে আছড়ে পড়েছে। যা দেখে রশিদের জাতীয় দলের সতীর্থ হামিদ হাসান এই শটের নাম দিয়েছেন নিনজা কাট!

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Tuesday, March 3, 2020, 22:47 [IST]
Other articles published on Mar 3, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+