২০২০ আইপিএলে কবে, কোথায় এবং কার বিরুদ্ধে খেলবে কেকেআর, এক নজরে দেখে নেওয়া যাক

২০২০ আইপিএলের লিগ পর্যায়ের সূচি প্রকাশিত। টুর্নামেন্টের অন্যতম ফেভারিট কলকাতা নাইট রাইডার্স ৩১ মার্চ টুর্নামেন্টের ১৩তম সংস্করণে প্রথমবার মাঠে নামছে। কবে, কোথায় এবং কার বিরুদ্ধে আইপিএলের ম্যাচ খেলবে শাহরুখ খানের দল, তা এক নজরে দেখে নেওয়া যাক।

হোম গ্রাউন্ড ও অধিনায়ক

হোম গ্রাউন্ড ও অধিনায়ক

বরাবরের মতো এবারও কলকাতা নাইট রাইডার্সের হোম গ্রাউন্ড ঐহিত্যবাহী তথা ভারতীয় ক্রিকেটের মক্কা বলে পরিচিত ইডেন গার্ডেন্সে। এবারও কেকেআরের অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয়েছে অভিজ্ঞ দীনেশ কার্তিককে।

হোম ম্যাচ

১) ৩ এপ্রিল রাত আটটায় দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলবে কলকাতা নাইট রাইডার্স।

২) ৬ এপ্রিল ইডেনে দীনেশ কার্তিকদের প্রতিপক্ষ মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। ম্যাচ শুরু রাত আটটায়।

৩) ১২ এপ্রিল কেকেআরের বিরুদ্ধে তাদের ঘরের মাঠে খেলবে মুম্বই ইন্ডিয়ান্স। রাত আটটায় শুরু ম্যাচ।

৪) ২৩ এপ্রিল ইডেন গার্ডেন্সে কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে খেলতে নামবে কেকেআর। রাত আটটায় ম্যাচ।

৫) ২ মে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে তাদেরই ঘরের মাঠে খেলবে রাজস্থান রয়্যালস। রাত আটটায় ম্যাচ।

৬) ১০ এবং ১৫ মে ইডেন গার্ডেন্সে যথাক্রমে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে খেলবে শাহরুখ খানের দল। রাত আটটায় ম্যাচ।

অ্যাওয়ে ম্যাচ

অ্যাওয়ে ম্যাচ

১) ৩১ মার্চ বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে তাদের হোম গ্রাউন্ড এম চিন্নাস্বামী স্টেডিয়ামে খেলবে কলকাতা নাইট রাইডার্স। ম্যাচ শুরু রাত আটটায়।

২) ৯ ও ১৬ এপ্রিল যথাক্রমে জয়পুর বা গুয়াহাটি ও হায়দরাবাদে দুটি অ্যাওয়ে ম্যাচ খেলবেন দীনেশ কার্তিকরা। যথাক্রমে বিকেল চারটে ও রাত আটটায় হবে ম্যাচ।

৩) ১৯ ও ২৬ এপ্রিল যথাক্রমে দিল্লি ও পাঞ্জাবের মোহালিতে দুটি অ্যাওয়ে ম্যাচ খেলবে কলকাতা নাইট রাইডার্স। দুটি ম্যাচই শুরু হবে বিকেল চারটে থেকে।

৪) ২৮ এপ্রিল ও ৭ মে ফের দুটি অ্যাওয়ে ম্যাচ খেলবে কেকেআর। প্রথম ম্যাচে ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবেন দীনেশ কার্তিকরা। কেকেআরের পরের ম্যাচ চেন্নাই-র চিপক স্টেডিয়ামে। দুটি ম্যাচই শুরু হবে রাত আটটায়।

গত আইপিএলে কেকেআর

গত আইপিএলে কেকেআর

২০১৯-র আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের পারফরম্য়ান্স হতাশাজনক ছিল। আটটি দলের মধ্যে পঞ্চম হয়েছিলেন দীনেশ কার্তিকরা। তাই এবার ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর শাহরুখ খানের দল।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Sunday, February 16, 2020, 11:39 [IST]
Other articles published on Feb 16, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+