আইপিএল ২০২০: শুধু ব্যাটেই নয় স্টাইলে মহিলা ফ্যানেদের মনে ঝড় তুলতে পারেন কেকেআরের এই ক্রিকেটার

দরজায় কড়া নাড়ছে আইপিএল। মিলিয়ন ডলার ক্রিকেট লিগ নিয়ে ইতিমধ্যেই উত্তেজনার পারদ তুঙ্গে। ২৯ মার্চ আইপিএলের ঢাকে কাঠি পড়তে চলেছে। একনজরে দেখে নেওয়া যাক,এবার টুর্নামেন্টে ব্যাটিংয়ের পাশাপাশি স্টাইলে মহিলা ফ্যানেদের হৃদয়ে ঝড় তুলতে পারেন নাইটদের এই ক্রিকেটার।

শুভমান গিল

শুভমান গিল

কেকেআর শিবিরের ক্রিকেটারদের মধ্যে এই তালিকায় সবার উপরে থাকবেন শুভমান গিল। এই নিয়ে তৃতীয় মরসুম আইপিএলে খেলতে চলেছেন গিল। শেষ দুই মরসুমে কেকেআর ফ্যানেদের মনে আলাদা জায়গা করে নিতে পেরেছেন। শুধু তাই নয়, শান্ত নম্র ব্যক্তিত্বের জন্য গিলের আলাদা একটা ফ্যানবেস তৈরি হতে শুরু করেছে। মাঠে কখনও মেজাজ হারান না। সবসময় ঠান্ডা মাথার 'কুল' ক্রিকেটার। মাঠের বাইরেও গিলের সাক্ষাৎকারে তাঁর শান্ত চকোলেট বয় ইমেজ ধরা পড়ে। যে কারণে সোশ্যাল মিডিয়ায় তাঁর ফলোয়ার সংখ্যাও দারুণ। ইনস্টাগ্রামে শুভমানের ৫ লক্ষ ৩১ হাজার ফলোয়ার রয়েছে। যার অধিকাংশই মহিলা ক্রিকেট সমর্থক। ফলে বলার অপেক্ষা রাখে না ব্যাটের পাশাপাশি এবার স্টাইল ক্যারিসমাতে মহিলা ফ্যানের হৃদয়ে ঝড় তুলতে পারেন শুভমান।

সত্যিই কী শুভমানের প্রতি ক্রাস খেয়েছেন শাহরুখ কন্যা

সত্যিই কী শুভমানের প্রতি ক্রাস খেয়েছেন শাহরুখ কন্যা

সেলিব্রিটি কিড শাহরুখ কন্যা সুহানার সঙ্গে শুভমানের নাম জুড়েছিল। বলিউডে গুঞ্জন শুভমানের খেলা দেখে তাঁর উপর শাহরুখ কন্যার ক্রাস রয়েছে। সত্যিটা অজানা থাকলেও দুই সেলেবের অন্দরের হাল হকিকত জানতে নেটিজেনদের আগ্রহ ছিল তুঙ্গে। ইডেনে নাইটদের ম্যাচ শেষে শুভমান ও সুহানাকে বেশ কয়েকবার একসঙ্গে আড্ডা দিতেও দেখা গিয়েছে।

শুভমানের ক্রিকেট কেরিয়ার

শুভমানের ক্রিকেট কেরিয়ার

দেশের হয়ে ২০১৮ সালে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ জিতেছেন শুভমান। এরপরই ২০১৯ সালে নিউজিল্যান্ড সফরে ভারতের হয়ে ওডিআইতে অভিষেক করেন। দেশের জার্সিতে ২ ওডিআইয়ে সংগ্রহ ৯। আইপিএলে কেকেআরের হয়ে ২৭ ম্যাচে সংগ্রহ ৪৯৯ রান। ২০১৮ সালে ১টি ও ২০১৯ সালে ৩টি হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন শুভমান।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Thursday, March 12, 2020, 16:15 [IST]
Other articles published on Mar 12, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+