২১ দিনের লকডাউন, চাপে বিসিসিআই, সম্ভবত বাতিল হওয়ার মুখে আইপিএল

করোনা ভাইরাসের সঙ্গে মোকাবিলায় কেন্দ্রীয় সরকার আরোপিত দেশব্যাপী ২১ দিনের লকডাউন সব হিসেব ওলোট-পালোট করে দিল। এর জেরে এপ্রিলে যে আর আইপিএল আয়োজন করা সম্ভব নয়, তা নিশ্চিত। পরিস্থিতি স্বাভাবিক হলে মে, তা না হলে এ বছরের মতো আইপিএল বন্ধ করে দিতে হতে পারে বিসিসিআই-কে। সবমিলিয়ে সামগ্রিক পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেট বোর্ডের ওপর যে চাপ বাড়তে চলেছে, তা বলাই বাহুল্য।

করোনায় ক্ষতি

করোনায় ক্ষতি

বিশ্বের ১৯৪টি দেশে প্রভাব বিস্তার করেছে নোবেল করোনা ভাইরাস। বিশ্বব্যাপী মারণ ভাইরাসের বলি হয়েছেন ১৮ হাজারের বেশি মানুষ। আক্রান্তের সংখ্যা ৪ লক্ষেরও বেশি। ভারতে নোবেল করোনার জেরে ইতিমধ্যে ১০ জনের মৃত্য হয়েছে। আক্রান্ত হয়েছেন ৫৬২ জন।

২১ দিনের লকডাউন

২১ দিনের লকডাউন

করোনার প্রভাব হ্রাস করতে দেশব্যাপী ২১ দিনের লকডাউন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। এর অর্খ, আগামী তিন সপ্তাহ ঘরবন্দি থাকতে হবে মানুষকে। বন্ধ থাকবে উড়ান ও ট্রেন চলাচল। রাস্তায় বাস কিংবা গাড়িও বেরোবে না এই ক-দিন। কেবল মুদি, ওষুধ সহ অন্যান্য অতি প্রয়োজনীয় জিনিসের পরিষেবা চালু থাকবে বলে কেন্দ্রের তরফে জানিয়ে দেওয়া হয়েছে। জনজীবন স্তব্ধ করতে দেশের বেশিকিছু এলাকায় ১৪৪ ধারাও জারি করেছে প্রশাসন।

আরও অনিশ্চিত আইপিএল

আরও অনিশ্চিত আইপিএল

আগামী ২৯ মার্চ দেশে আইপিএল শুরু হওয়ার কথা ছিল। করোনা ভাইরাসের জেরে তা পিছিয়ে ১৫ এপ্রিল করা হয়। তার মধ্যে কেন্দ্র দেশব্যাপী ২১ দিনের লকডাউন ঘোষণা করায়, টুর্নামেন্ট শুরু করার জন্য যে উদ্যোগ ও আয়োজন প্রয়োজন, তা করা বিসিসিআই-র পক্ষে সম্ভব নয়। ফলে টুর্নামেন্ট পিছিয়ে মে মাস পর্যন্ত নিয়ে যাওয়া হতে পারে বলে বিসিসিআই-র একটা সূত্রের তরফে জানানো হয়েছে। তবে তাতেও রয়েছে বিস্তর আশা-নিরাশার দোলাচল। কারণ ইতিমধ্যে করোনার প্রভাব না কমলে মে মাসেও টুর্নামেন্ট আয়োজন করা অসম্ভব হয়ে উঠতে পারে। সেক্ষেত্রে এ বছরের মতো আইপিএল বন্ধ হয়ে যাওয়ারও সম্ভবনা রয়েছে বলে মনে করা হচ্ছে।

কী বলেছেন সৌরভ

কী বলেছেন সৌরভ

আইপিএলের ভবিষ্যত নিয়ে এখনই কোনও মন্তব্য করতে রাজি হননি বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁর কথায়, ১০ দিন আগেও যা পরিস্থিতি ছিল, এখনও একই অবস্থা। তাই আপাতত তিনি ও তাঁর বোর্ড পরিস্থিতির ওপর নজর রাখছেন বলেও জানিয়েছেন সৌরভ। আইপিএল নিয়ে যা সিদ্ধান্ত নেওয়ার, সবার সঙ্গে আলোচনা করে নেওয়া হবে বলে জানিয়েছেন বিসিসিআই সভাপতি।

বিসিসিআই প্রাক্তনীর বক্তব্য

বিসিসিআই প্রাক্তনীর বক্তব্য

২১ দিনের লকডাউনের জন্য পরিস্থিতি আরও ঘোরালো হয়েছে বলে মনে করেন বিসিসিআই-র এক প্রাক্তনী। তাঁর কথায়, ১৪ এপ্রিল দেশের পরিষেবা স্বাভাবিক হলেও নিষেধাজ্ঞা জারি থাকবে। এই পরিস্থিতিতে আইপিএল বন্ধ না করাটা বোকামির কাজ হবে বলে মনে করেন বিসিসিআই-র ওই প্রাক্তনী।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Wednesday, March 25, 2020, 13:22 [IST]
Other articles published on Mar 25, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+