
করোনার ভয়াবহ প্রভাব
করোনা ভাইরাসের জেরে বিশ্বব্যাপী ৪৬০০-র বেশি মানুষের মূত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন দুই লক্ষেরও বেশি। ভারতে মোট ৭২ জন এই মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে খবর। দিল্লি, কর্নাটক ও মহারাষ্ট্রে করোনার প্রভাব সবচেয়ে বেশি বলে জানানো হয়েছে। আক্রান্তের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা।

আইপিএলের বিরোধিতা
করোনার লাগামছাড়া প্রভাবের মধ্যে বেঙ্গালুরুতে আইপিএলের ম্যাচ আয়োজন করতে অরাজি কর্নাটক সরকার। আইপিএল বন্ধের আর্জি নিয়ে মাদ্রাজ হাইকোর্টে মামলা দায়ের করেছেন এক আইনজীবী। মহারাষ্ট্রে আইপিএলের টিকিট বিক্রি বন্ধ করে দিয়েছে রাজ্য সরকার। প্রয়োজনে আইপিএলের ম্যাচ দর্শকহীন স্টেডিয়ামে আয়োজন করার পরামর্শ দিয়েছে মহারাষ্ট্র সরকার।

দর্শক না থাকলেও আইপিএল
করোনা নিয়ে বিসিসিআই-র এক কর্তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, নির্ধারিত সময়েই শুরু হবে আইপিএল। প্রয়োজনে ফাঁকা স্টে়ডিয়ামেও ম্যাচগুলি আয়োজন করা হবে বলে জানিয়েছেন ওই বোর্ড কর্তা। সেক্ষেত্রে ক্রিকেট প্রেমীরা শুধু টিভি-তেই আইপিএলের ম্য়াচগুলি দেখবেন বলেও জানিয়েছেন বিসিসিআই-র ওই কর্তা।

প্রচুর অর্থ
আইপিএলের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িয়ে থাকা ১১ বিলিয়ন ডলার। ভারতীয় অর্থনীতিতে বড়সড় প্রভাব ফেলে এই টি-টোয়েন্টি লিগ। আইপিএল বন্ধ হলে ক্ষতি দেশেরই হবে বলে মনে করা হচ্ছে। তাই যেনতেন প্রকারেণ টুর্নামেন্ট আয়োজন করতে বদ্ধপরিকর বিসিসিআই।


Click it and Unblock the Notifications



















