অনিশ্চিত আইপিএল, হোয়াটস-অ্যাপ গ্রুপে মালিক পক্ষের সঙ্গে যোগাযোগ ক্রিকেটারদের!

করোনা ভাইরাসের জেরে কার্যত স্তব্ধ হয়ে রয়েছে দেশ। কেন্দ্রীয় সরকারের লকডাউনে সাড়া দিয়ে গোটা ভারত ঘরবন্দি। ক্রিকেট থেকে অনেক দূরে নিজ পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন ক্রিকেটাররা। এই অবস্থায় আইপিএল আদৌ হবে কিনা, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। একই প্রশ্ন ঘুরছে ক্রিকেটারদের মনেও। আইপিএল সংক্রান্ত সব খবর নিতে কীভাবে ফ্রাঞ্চাইজিগুলির সঙ্গে যোগাযোগ রাখছেন ক্রিকেটাররা, তা এক নজরে দেখে নেওয়া যাক।

করোনার প্রভাব

করোনার প্রভাব

বিশ্বব্যাপী করোনা ভাইরাসের বলি হয়েছেন ৪২ হাজারেরও বেশি মানুষ। আক্রান্তের সংখ্যা সাড়ে আট লক্ষ ছাড়িয়েছে। ভারতে এখনও পর্যন্ত ৪৫ জনের প্রাণ কেড়েছে করোনা। আক্রান্তের সংখ্যা প্রায় ষোলোশো। পরিস্থিতির সঙ্গে মোকাবিলায় দেশব্যাপী লকডাউন জারি করেছে কেন্দ্রীয় সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথা মতো ঘরবন্দিই রয়েছেন সাধারণ মানুষ থেকে সেলেব্রিটি এবং ক্রীড়া ব্যক্তিত্বরা। ১৪ এপ্রিল পর্যন্ত জারি থাকবে এই নিষেধাজ্ঞা।

আইপিএল

আইপিএল

২৯ মার্চ থেকে শুরু হওয়ার কথা ছিল আইপিএল। করোনার জন্য টুর্নামেন্ট স্থগিত করে দেওয়া হয়েছে। ১৫ এপ্রিল টুর্নামেন্ট শুরুর নির্ধারিত দিন ধার্য হয়েছে। কিন্তু পরিস্থিতি যেদিকে যাচ্ছে, তাতে ওই সময়ের মধ্যেও আইপিএল শুরু করা যাবে কিনা, তা নিয়ে ভাবনাচিন্তা শুরু হয়েছে।

বিসিসিআই-র ভাবনা

বিসিসিআই-র ভাবনা

উদ্ভুত পরিস্থিতিতে তিন রকমের ভাবনা মাথায় ঘুরছে বিসিসিআই-র। প্রথমত, করোনা ভাইরাসের প্রভাব না কমলে চলতি বছরের জুলাই-অগাস্টে হতে পারে আইপিএল। চলতি বছরের অক্টোবর মাসে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হওয়ার কথা টি-টোয়েন্টি বিশ্বকাপ। মারণ ভাইরাসের জেরে সেই টুর্নামেন্ট পিছিয়ে ২০২১-এ অনুষ্ঠিত হতে পারে। সেই স্থানে আইপিএল আয়োজন করা যায় কিনা, তা নিয়েও ভাবনাচিন্তা শুরু করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। আগামী সেপ্টেম্বরে এশিয়া কাপ না হলে, তার পরিবর্তে আইপিএল হতে পারে বলে বিসিসিআই সূত্রে খবর।

বেতন

বেতন

করোনা ভাইরাসের কারণে আইপিএল না হলে তুমুল আর্থিক ক্ষতির আশঙ্কা করছে বিসিসিআই। চওড়া লোকসানের মুখে পড়বে টুর্নামেন্টের ফ্রাঞ্চাইজিগুলি। খেলা না হলে ক্রিকেটারদের বেতন নাও দেওয়া হতে পারে বলে সূত্রের খবর। তীব্র আর্থিক মন্দার জেরে বিসিসিআই ঘরোয়া ক্রিকেটারদের বেতনও কেটে নিতে পারে বলে ইন্ডিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের (দেশের প্রাক্তন ক্রিকেটারদের নিয়ে তৈরি সংস্থা) তরফে আভাস দেওয়া হয়েছে।

ক্রিকেটারদের সঙ্গে যোগাযোগ

ক্রিকেটারদের সঙ্গে যোগাযোগ

করোনা ভাইরাসের লাগামছাড়া প্রভাব বৃদ্ধির মধ্যে আইপিএল আদৌ আয়োজন করা কী সম্ভব? টুর্নামেন্ট হলেও তা কী নির্ধারিত সূচি মেনেই চলবে? ঠিক কবে থেকে শুরু হবে আইপিএল? এ ধরনের নানা প্রশ্ন ক্রিকেটার, কোচিং ও সাপোর্ট স্টাফদের মনে ঘোরাফেরা করছে। এর উত্তর পেতে তাঁরা ফ্রাঞ্চাইজিদের সঙ্গে যোগাযোগ করছেন বলেও খবর। সূত্র মারফত জানা গিয়েছে, ক্রিকেটারদের সঙ্গে যোগাযোগ রাখতে হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করতে চলছে সব দলের মালিকপক্ষ।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Wednesday, April 1, 2020, 17:07 [IST]
Other articles published on Apr 1, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+