২০২০ আইপিএলে কি কেকেআর-র ট্রাম্প কার্ড ইয়ন মর্গ্যান? কী বলছেন বিশেষজ্ঞরা

প্রায় এক মাস পরেই শুরু হবে চলতি বছরের আইপিএল। টুর্নামেন্টের ১৩তম সংস্করণে অংশ নিতে চলা সবকটি দলই কমবেশি শক্তিশালী বলে মনে করা হচ্ছে। তাই এবার লড়াই হাড্ডাহাড্ডি বলে ক্রিকেট প্রেমীদের আশা। ২০২০ আইপিএল নিলাম যে কজন ক্রিকেটার সবচেয়ে বেশি নজর কেড়েছেন, তাঁদের মধ্যে অন্যতম ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মর্গ্যান। তাঁকেই কলকাতা নাইট রাইডার্সের ট্রাম্প কার্ড বিবেচনা করছেন বিশেষজ্ঞরা।

কবে শুরু আইপিএল

কবে শুরু আইপিএল

আগামী ২৯ মার্চ মুম্বই-র ওয়াংখেড়ে স্টেডিয়ামে হবে ২০২০ আইপিএলের প্রথম ম্যাচ। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলবে চেন্নাই সুপার কিংস। ৩১ মার্চ বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে আরসিবি-র বিরুদ্ধে এই আইপিএলের প্রথম ম্যাচ খেলবে কেকেআর।

মর্গ্যানকে নিল কেকেআর

মর্গ্যানকে নিল কেকেআর

২০২০ আইপিএলের নিলামে ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইয়ন মর্গ্যানকে ৫.২৫ কোটি টাকা দিয়ে কেনে কলকাতা নাইট রাইডার্স। আইপিএলে ৫২টি ম্যাচ খেলে ৮৫৪ রান রয়েছে তাঁর। এর আগেও কেকেআর-র জার্সিতে খেলেছেন ইংল্যান্ড অধিনায়ক। তখন তাঁর পারফরম্য়ান্স বিশেষ উল্লেখযোগ্য ছিল না।

এবারের বিষয়টা আলাদা

এবারের বিষয়টা আলাদা

প্রথম অধিনায়ক হিসেবে ইংল্যান্ডকে ৫০ ওভারেরে বিশ্বকাপ জেতান ইয়ন মর্গ্যান। তাঁর অধিনায়কত্বেই ২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালেও উঠেছিল ইংল্যান্ড। মর্গ্যানের দীর্ঘ অভিজ্ঞতাকে কাজে লাগাতে চায় কলকাতা নাইট রাইডার্স।

মর্গ্যানের মাথা

মর্গ্যানের মাথা

ক্রিকেটার হিসেবে যতটা দামী ইয়ন মর্গ্যান, তার চেয়েও দামী তাঁর ক্রিকেট মস্তিষ্ক। ইংল্যান্ড ক্রিকেটের প্রভূত উন্নতির পিছনে মর্গ্যানের বুদ্ধিদীপ্ত অধিনায়কত্বকে বড় করে দেখেন ক্রিকেট বিশেষজ্ঞরা। যদিও কেকেআর-র অধিনায়ক তাঁকে বাছা হয়নি। তবে মর্গ্যানের অভিজ্ঞতা কেকেআর অধিনায়ক দীনেশ কার্তিককে ভালো কিছু করতে সাহায্য করবে বলে মনে করেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

কার্তিকের ওপর চাপ

কার্তিকের ওপর চাপ

অনেকের মতে, আইপিএলের গত মরশুমে বিশ্রী পারফরম্যান্স করা কেকেআর অধিনায়ক দীনেশ কার্তিকের ওপর চাপ বাড়াতেই ইয়ন মর্গ্যানকে সুকৌশলে ব্যবহার করতে পারে টিম ম্যানেজমেন্ট। অধিনায়ক হিসেবে এবারও কার্তিক ব্যর্থ হলে টুর্নামেন্টের মাঝপথে দলের নেতা পরিবর্তন করা হতে পারে বলেও মনে করেন কেকেআর প্রেমীদের একটা অংশ।

হর্ষ ভোগলের দাবি

২০২০ আইপিএলে ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মর্গ্যান যে কেকেআর-র ট্রাম্প কার্ড হতে চলেছেন, তা কিন্তু সাফ জানিয়েছেন ক্রিকেট বিশেষজ্ঞ হর্ষ ভোগলে। এ ব্যাপারে টুইট করেছেন তিনি।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Tuesday, February 18, 2020, 17:30 [IST]
Other articles published on Feb 18, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+