
৩ কোটি টাকায় ফের রাজস্থানে উনাদকাট
২০২০-র আইপিএলে বাঁ-হাতি ফাস্ট বোলার জয়দেব উনাদকাটকে কিনল তার পুরনো দল রাজস্থান রয়্যালস। সৌরাষ্ট্রের পোড় খাওয়া ক্রিকেটারকে ৩ কোটি টাকায় কিনেছে জয়পুর।

ছেড়ে দিয়েও জয়দেবকে কিনল রাজস্থান
আইপিএলের গত মরশুমে ৮.৪০ কোটি টাকা ব্যয় করে জয়দেব উনাদকাটকে কিনেছিল রাজস্থান রয়্যালস। টুর্নামেন্টের ২০২০ সংস্করণের নিলাম শুরুর আগে তাঁকে ছেড়েও দিয়েছিল জয়পুর। সেই ছেড়ে দেওয়া ভারতীয় বোলারকেই ফের ৩ কোটি টাকায় কিনল রাজস্থান রয়্যালস।

উনাদকাটের রেকর্ড
২০১১ সালে প্রথমবার আইপিএলে আত্মপ্রকাশ ঘটেছিল জয়দেব উনাকাটের। দুই বছরের চুক্তিতে তাঁকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। এরপর থেকে এখনও পর্যন্ত কোনও আইপিএলে অবিক্রিত হননি জয়দেব। পরপর ৯ বার তাঁকে কিনল কোনও না কোনও ফ্রাঞ্চাইজি।

পাঁচটি দলের হয়ে খেলেছেন উনাদকাট
আইপিএলে এখনও পর্যন্ত ৫টি দলের (কেকেআর, আরসিবি, দিল্লি ডেয়ারডেভিলস, রাইজিং পুনে, রাজস্থান রয়্যালস) হয়ে খেলেছেন জয়দেব উনাদকাট। টুর্নামেন্টে ৭৩টি ম্যাচ খেলে ৭৭টি উইকেট নিয়েছেন সৌরাষ্ট্রের ফাস্ট বোলার।


Click it and Unblock the Notifications



















