প্রধানমন্ত্রীর করোনা তহবিলে অনুদান কিংস ইলেভেন পাঞ্জাবের, কত টাকা দিলেন প্রীতি জিন্টারা

இந்திய அணியின் தோல்விக்கு விளாசும் ரசிகர்கள்- வீடியோ

করোনা ভাইরাস নিয়ে তৈরি হওয়া ভয়াবহ পরিস্থিতিতে সরকারের পাশে দাঁড়িয়েছেন বিসিসিআই সহ দেশের অধিকাংশ ক্রিকেটাররা। এবার পালা আইপিএল খেলা ফ্রাঞ্চাইজিদের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর করোনা তহবিলে অর্থ জমা দিল প্রীতি জিন্টার দল।

করোনার আতঙ্ক

করোনার আতঙ্ক

বিশ্বে নোবেল করোনা ভাইরাসের বলি হয়েছেন ৪২ হাজারেরও বেশি মানুষ। আক্রান্তের সংখ্যা সাড়ে আট লক্ষ ছাড়িয়েছে। ভারতে ৫৪ জন প্রাণ হারিয়েছেন। আক্রান্তের সংখ্যা প্রায় ষোলোশো।

ভারত জুড়ে লকডাউন

ভারত জুড়ে লকডাউন

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে প্রশাসন। মারণ ভাইরাসের চেন ভাঙতে দেশব্যাপী লকডাউনের ঘোষণা দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার। কেন্দ্রের এই উদ্যোগে সামিল হয়েছেন সাধারণ মানুষ থেকে দেশের ক্রীড়াবিদ ও সেলেব্রিটিরা।

আর্থিক অনুদান

আর্থিক অনুদান

করোনা আক্রান্তদের সুশ্রুষা ও দরিদ্রদের সেবার্থে একটি তহবিল গঠন করেছে কেন্দ্রীয় সরকার। তাতে প্রতিদিনই কিছু না কিছু অনুদান দিয়ে চলেছেন দেশের ক্রীড়াবিদরা। বিসিসিআই, ভারতীয় ফুটবল দল, হকি ইন্ডিয়া, দেশের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়, মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর, দেশের প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর, টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি, ব্যাটসম্যান সুরেশ রায়না, টিম ইন্ডিয়ার সহ অধিনায়ক রোহিত শর্মা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তহবিলে টাকা জমা দিয়েছেন। অর্থ দিয়ে সরকারকে সাহায্যের হাত বাড়িয়েছেন ভারতের মহিলা ক্রিকেট দলের তারকা মিতালি রাজ, প্যারা অ্যাথলিট শরদ কুমার ও এশা সিং।

কিংস ইলেভেন পাঞ্জাব

করোনা ভাইরাসের বিরুদ্ধে মোকাবিলায় বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তহবিলে অর্থ জমা দিয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব। নিজেদের টুইটার অ্যাকাউন্টে সে কথা জানিয়েছে প্রীতি জিন্টার দল। তবে টাকার পরিমাণ গোপনই রেখেছে কিংস ইলেভেন পাঞ্জাব।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Wednesday, April 1, 2020, 20:44 [IST]
Other articles published on Apr 1, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+