আইপিএল ২০২০ : কিংস ইলেভেন পাঞ্জাবের সম্ভাব্য শক্তিশালী প্রথম একাদশ

WORLD CUP 2019 IND VS PAK ROHIT CENTURY | பாகிஸ்தானுக்கு எதிராக சதம் அடித்தார் ரோஹித் சர்மா

গত আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাবকে নেতৃত্ব দিয়েছিলেন ভারতীয় স্পিনার রবিচন্দ্রণ অশ্বিন। যদিও আগামী মরশুমে তাঁকে আর পুরনো দলে দেখা যাবে না। কারণ আইপিএল ২০২০-তে তিনি খেলবেন দিল্লি ক্যাপিটালসের হয়ে। পরিবর্তে কিংস ইলেভেন পাঞ্জাবকে নেতৃত্ব দেবেন ভারতীয় ওপেনার কেএল রাহুল। এছাড়া কী পরিবর্তন হতে পারে প্রীতি জিন্টা শিবিরের প্রথম একাদশে।

ওপেনে কারা

ওপেনে কারা

গত আইপিএলের মতো এই মরশুমেও কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে ওপেন করতে দেখা যাবে কেএল রাহুলকে। আন্তর্জাতিক ম্যাচ না খেললেও আইপিএল খেলবেন বলে জানিয়ে দেওয়া ওয়েস্ট ইন্ডিজের লেজেন্ড ক্রিস গেইল এবারও রাহুলের সঙ্গে ওপেন করতে নামতে পারেন।

মিডিল অর্ডার

মিডিল অর্ডার

দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের বিরুদ্ধে টেস্টে দুর্দান্ত ব্যাট করা মায়াঙ্ক আগরওয়াল, কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে তিন নম্বরে ব্যাট করতে নামতে পারেন। ব্যাটিং অর্ডারের চার নম্বর, কর্নাটকের রঞ্জি অধিনায়ক করুণ নায়ারের জন্য সুরক্ষিত থাকবে বলে বিশেষজ্ঞদের আশা। সম্ভবত পাঁচ নম্বরে ব্যাট করতে নামবেন অস্ট্রেলিয়ার বিধ্বংসী অল-রাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল।

অল-রাউন্ডার

অল-রাউন্ডার

নিউজিল্যান্ডের জার্সিতে ইংল্যান্ড বিশ্বকাপ কাঁপানো জিমি নিশহাম, ২০২০ আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাবের অন্যতম ভরসা হতে চলেছেন। হয়তো ছয় নম্বরে ব্যাট করতে নামবেন তিনি। সাত নম্বরে নামতে পারেন কর্নাটকের অল-রাউন্ডার কৃষ্ণাপ্পা গৌতম।

বোলিং বিভাগ

বোলিং বিভাগ

এই মুহূর্তে টিম ইন্ডিয়ার ফাস্ট বোলিং-কে নেতৃত্ব দেওয়া মহম্মদ শামি, কিংস ইলেভেন পাঞ্জাবের হয়েও ময়দান কাঁপাবেন বলে আশা। ওয়েস্ট ইন্ডিজের ফাস্ট বোলার শেলডন কোটরেল, ভারতীয় স্পিনার মুরুগান অশ্বিন ও পেসার ইশান পোড়েলদের যোগ্য সঙ্গত পাবেন শামি।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Saturday, July 25, 2020, 19:28 [IST]
Other articles published on Jul 25, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+