করোনা লকডাউনে নাইট তারকা! ভিডিওর মাধ্যমে ভয়াবহতা শেয়ার করলেন

করোনার করাল গ্রাসে গোটা বিশ্ব। চিনের ইউহান প্রদেশ থেকে ছড়িয়ে মারণ ভাইরাসে বিশ্বজুড়ে এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা সাড়ে ৯ লক্ষ ছাড়িয়েছে। যেখানে মৃ্ত প্রায় ৫০ হাজার।

সংক্রমণ রুখতে বিশ্বের একাধিক দেশে এখন লকডাউন পরিস্থিতি। প্রতিটি দেশের এখন সব রকম যোগাযোগ বন্ধ। স্তব্ধ হয়েছে জনজীবন। সুদূর জামাইকা থেকে এবার করোনা আতঙ্কের ছবি শেয়ার করলেন নাইট রাইডার্সের তারকা ব্যাটসম্যান আন্দ্রে রাসেল।

ভিডিওতে রাসেল বাড়ির ছাদ থেকে ছবি তুলেছেন। বর্ণনায় রাসেল বলেন, 'করোনা থাবা শহরে এখন কোনও যানবাহন নেই। নিঃস্তব্ধতা রাজ করছে। জামাইকায় যেখানে রয়েছি রাস্তায় শুধু পুলিশ টহল দিচ্ছে। সবাইকে গৃহবন্দি থাকার নির্দেশ নেওয়া হয়েছে। ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে আপনারাও ঘরে থাকুন।'

উল্লেখ্য গৃহবন্দি থাকলেও নিজের বাড়িতেই চুটিয়ে ক্রিকেট খেলছেন রাসেল। বোলিং মেশিনের সমানে নেটে ব্যাটিং প্র্যাকটিসের ভিডিও শেয়ার করেছেন। করোনার কারণে ভারতে এখন আইপিএল বন্ধ রয়েছে। এই পরিস্থিতিতে নিজের ব্যাটিং ঝালিয়ে নিয়ে আইপিএলের পরিবর্তিত সূচির জন্য নিজেকে তৈরি রাখছেন নাইট রাইডার্স তারকা।

টুর্নামেন্ট যদিও কবে শুরু হবে নেই নিয়ে যথেষ্ট ধোঁয়াশা রয়েছে। ২৯ মার্চ আইপিএল শুরু হওয়ার কথা থাকলেও, করোনার কারণে ১৫ এপ্রিল পর্যন্ত আইপিএল স্থগিত রয়েছে। ১৫ এপ্রিলের পর সম্ভবত বোর্ড ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে। জুলাই অগাস্টে বা বছর শেষে আইপিএল টুর্নামেন্ট হতে পারে বলে মনে করা হচ্ছে। ভারতের মিলিয়ন ডলার টুর্নামেন্ট যখনই হোক না কেন, নিজেকে ফিট ও ব্যাটিংয়ে ছন্দ ধরে রাখতে প্র্যাকটিসে কোনও ফাঁকি দিচ্ছেন না রাসেল।

View this post on Instagram

See ball hit ball.

A post shared by Andre Russell🇯🇲 Dre Russ.🏏 (@ar12russell) on

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Thursday, April 2, 2020, 20:12 [IST]
Other articles published on Apr 2, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+