করোনা সংক্রমণে দেশ বিপদে, আইপিএলের বৈঠক বাতিলে কী বললেন পাঞ্জাব ফ্র্যাঞ্চাইজির মালিক

தோனி இருந்தால் கேப்டனுக்கு உதவியாக இருக்கும்:ரோஹித் சர்மா- வீடியோ

২৯ মার্চ থেকে আইপিএল শুরুর কথা থাকলেও করোনা সংক্রমণের কারণে স্থগিত হয়েছে টুর্নামেন্ট। যা পরিস্থিতি তাতে আগামী কয়েক সপ্তাহতেও আইপিএল করা সম্ভব নয়।

ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৫০০ ছাড়িয়েছে

ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৫০০ ছাড়িয়েছে

মঙ্গলবার ভারতে এখনও পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ৫০০ ছাড়িয়েছে। এই পরিস্থিতিতে ১৫ এপ্রিল পর্যন্ত আইপিএল স্থগিত রয়েছে।করোনার কারণে, দেশের সব ক্রীড়া টুর্নামেন্টই ১৫ এপ্রিল পর্যন্ত স্থগিত। মঙ্গলবার ৮ ফ্র্যাঞ্চাইজির সঙ্গে এদিন বিসিসিআইয়ের বৈঠক ছিল। দেশজুড়ে লকডাউন পরিস্থিতিতে সব বন্ধ রয়েছে।এই পরিস্থিতিতে এদিন বোর্ডের সঙ্গে ফ্র্যাঞ্চাইজি মালিকদের বৈঠক বাতিল হয়।

কী বললেন পাঞ্জাব ফ্র্যাঞ্চাইজির মালিক

কী বললেন পাঞ্জাব ফ্র্যাঞ্চাইজির মালিক

আইপিলের অন্যতম জনপ্রিয় কিং ইলেভেন পাঞ্জাব ফ্র্যাঞ্চাইজির মালিক নেস ওয়াদিয়া বলেছেন, 'সবার আগে মানবতা। করোনা সংক্রমণ রুখে দেশের এখন স্বাভাবিক ছন্দে ফেরা সবচেয়ে বেশি জরুরী। তাই লকডাউন পরিস্থিতিতে আইপিএল নিয়ে যেকোনও বৈঠকই এখন গুরুত্বহীন। দেশ চরম সংকটে, তাই আইপিএল নিয়ে এখন কিছুই ভাবছি না। ভারত কীভাবে করোনার বিরুদ্ধে লড়াই করবে, সেটাই এখন প্রথম ও প্রধান গুরুত্বপূর্ণ হওয়া উচিত।'

একনজরে এখনও পর্যন্ত কী কী টুর্নামেন্ট স্থগিত হয়েছে

একনজরে এখনও পর্যন্ত কী কী টুর্নামেন্ট স্থগিত হয়েছে

সোমবার অনির্দিষ্টকালের জন্য স্প্যানিশ ফুটবলের লা-লিগা টুর্নামেন্ট স্থগিত হয়েছে। তার আগে ইউরোপীয় ফুটবলের অন্যতম বড় আন্তর্জাতিক টুর্নামেন্ট ইউরো কাপ স্থগিত হয়েছে। ২০২০ সালের পরিবর্তে ইউরো কাপ ২০২১ সালে হবে। লাতিন আমেরিকার ফুটবলে কোপা আমেরিকা টুর্নামেন্টও ১২ মাস পিছিয়ে ২০২১ সালে হবে।

পিছলো অলিম্পিক

পিছলো অলিম্পিক

সোমবার রাতে করোনার কারণে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি টোকিও অলিম্পিক পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সরকারীভাবে অবশ্য পরবর্তী সময়ে গ্রেটেস্ট শো অন আর্থের সূচি জানিয়ে দেওয়া হবে।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Tuesday, March 24, 2020, 13:39 [IST]
Other articles published on Mar 24, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+