করোনার জের, শ্রীলঙ্কার পর মধ্যপ্রাচ্যের দেশ থেকে এল আইপিএল আয়োজনের প্রস্তাব

IPL 2019:Punjab vs Mumbai | டாஸ் வென்ற பஞ்சாப், பேட் செய்ய மும்பைக்கு அழைப்பு- வீடியோ

করোনা ভাইরাসের জেরে স্থগিত হয়ে যাওয়া আইপিএল আয়োজনের জন্য আগ্রহ দেখিয়েছিল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। সে আশায় জল ঢেলে দিয়েছিল বিসিসিআই। শ্রীলঙ্কার দেখাদেখি এবার মধ্যপ্রাচ্যের এক দেশ থেকেও একই প্রস্তাব এসেছে বলে সূত্র মারফত জানা গিয়েছে।

করোনা ও লকডাউন

করোনা ও লকডাউন

বিশ্বব্যাপী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪১ লক্ষেরও বেশি মানুষ। মৃতের সংখ্যা দুই লক্ষ আশি হাজার পেরিয়েছে। ভারতের ৬২ হাজরেরও বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মৃতের সংখ্যা দুই হাজার ছাড়িয়েছে। অন্যদিকে সৌদি আরবে করোনা আক্রান্তের সংখ্যা ১৮ হাজার ছাড়িয়ে গিয়েছে। মৃত্যু হযেছে প্রায় ২০০ জনের। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ভারতে জারি থাকা লকডাউনের মেয়াদ বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার।

ফের স্থগিত আইপিএল

ফের স্থগিত আইপিএল

ঠিক ছিল, চলতি বছরের ২৯ মার্চ থেকে শুরু হবে আইপিএল। করোনা ভাইরাসের জেরে তা পিছিয়ে ১৫ এপ্রিল থেকে শুরু করার কথা জানিয়েছিল বিসিসিআই। কিন্তু দেশজুড়ে লকডাউন জারি থাকায় এবং তার মেয়াদ বৃদ্ধি হওয়ায় আইপিএল এবার অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দিতে বাধ্য হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। জানিয়ে দিয়েছে, বর্তমান পরিস্থিতিতে মানুষের স্বাস্থ্য এবং জীবনের সুরক্ষাই সবচেয়ে প্রাধান্যের বিষয়।

কী বলেছিল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড

কী বলেছিল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড

করোনা ভাইরাস ক্রমে প্রভাব বিস্তার করছে ভারতে। তুলনায় শ্রীলঙ্কা মারণ ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে সফল বলা চলে। হয়তো ভারতের আগে করোনা মুক্ত হয়েও যেতে পারে প্রতিবেশী দেশ। তেমনটা হলে ২০২০ আইপিএল তাদের দেশে আয়োজন করা যেতে পারে বলে জানিয়েছিল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। বিসিসিআই-কে এই প্রস্তাব দিয়েছিলেন প্রতিবেশী দেশের ক্রিকেট সংস্থার সভাপতি শাম্মি সিলভা। সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছিল বিসিসিআই।

সৌদি আরবের প্রস্তাব

সৌদি আরবের প্রস্তাব

করোনা ভাইরাসের জেরে ভারতের থেকে অপেক্ষাকৃত কম প্রভাবিত সৌদি আরবের তরফে আইপিএল আয়োজনের প্রস্তাব দেওয়া হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের কোষাধ্যক্ষ অরুণ ধুমল এই খবরের সত্যতা স্বীকার করেছেন। তবে বর্তমান পরিস্থিতিতে তা সম্ভব নয় বলেও জানিয়ে দিয়েছেন এই বিসিসিআই কর্তা।

লকডাউনের পর মাঠে নামতে মানসিকভাবে কতটা তৈরি বিরাট, জানালেন তিনি নিজে

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Sunday, May 10, 2020, 18:11 [IST]
Other articles published on May 10, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+