আইপিএল নিলাম ২০২০ : জাতীয় দলে সুযোগ না পেয়েও কোটি টপকে যাওয়া দেশের তরুণ ক্রিকেটাররা

কেউ অনূর্ধ্ব ১৯ দলের অধিনায়ক, তো কেউ সেই দলের সদস্য, কেউ আবার আবার ঘরোয়া ক্রিকেটে ঝকঝকে পারফরম্যান্স করে জাতীয় দলে ডাক পাওয়ার জন্য বসে। ২২ গজ কাঁপানো দেশের সেসব ক্রিকেটারদের যোগ্য সম্মান দিতে ভুল করল না আইপিএল। কোটির ওপর দর উঠল তাঁদের। দেখে নেওয়া যাক সেই তালিকা।

যশশ্বী জয়সওয়াল

যশশ্বী জয়সওয়াল

ফুচকা বিক্রেতা থেকে আইপিএলে ২.৪০ কোটি টাকা দর পাওয়া ভারতের ১৭ বছরের অল-রাউন্ডার যশশ্বী জয়সওয়ালের কাহিনী কারও অজানা নয়। ২০১৫ সালে ব্যাট হাতে অপরাজিত ৩১৯ রান হাঁকিয়ে রেকর্ড বুকে নাম অন্তর্ভূক্ত করা যশশ্বী, বিজয় হাজারে ট্রফিতে মুম্বই-র হয়ে ১৫৪ বলে ২০৩ করে। ভারতের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ দলে সুযোগ পাওয়া এই বিস্ময় বালককে নিতে কোনও ভুল করেনি রাজস্থান রয়্যালস।

রবি বিশনোই

রবি বিশনোই

ভারতের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ দলে সুযোগ পাওয়া লেগ স্পিনার রবি বিশনৈকে ২ কোটি টাকায় কিনেছে কিংস ইলেভেন পাঞ্জাব। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে মাত্র ২টি ম্যাচ খেলে ১২টি উইকেট নেওয়া এই ক্রিকেটার ২০২০ আইপিএল কাঁপাবে বলে বিশেষজ্ঞদের আশা।

বিরাট সিং

বিরাট সিং

ঝাড়খণ্ডের ২২ বছরের ব্যাটসম্যান বিরাট সিং-কে ১.৯ কোটি টাকায় কিনেছে সানরাইজার্স হায়দরাবাদ। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ৩৪৩ রান করে নজর কাড়েন বিরাট।

 প্রিয়ম গর্গ

প্রিয়ম গর্গ

বিশ্বকাপগামী ভারতের অনূর্ধ্ব ১৯ দলের অধিনায়ক প্রিয়ম গর্গ ২০২০ আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলবেন। তাঁকে ১.৫ কোটি টাকায় কিনেছে দক্ষিণের এই দল। রঞ্জি ট্রফি মরশুমে উত্তপ্রদেশের হয়ে তিনি দ্বিশতরান করেন। ২০১৮-১৯ মরশুমের বিজয় হাজারে ট্রফিতে ১০ ম্যাচে ৮১৪ রান করেন প্রিয়ম।

কার্তিক ত্যাগী

কার্তিক ত্যাগী

দেশের অনূর্ধ্ব ১৯ দলের ফাস্ট বোলার কার্তিক ত্যাগীকে ১.৩ কোটি টাকায় কিনেছে রাজস্থান রয়্যালস। ইংল্যান্ডের জুনিয়র দলের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে ৯ উইকেট নেন কার্তিক।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Friday, December 20, 2019, 12:05 [IST]
Other articles published on Dec 20, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+