
২০১৯-এর সেরা
২০১৯ সালের আইপিএলে কেকেআরের পারফরম্যান্স খুব একটা আহামরি ছিল না। টুর্নামেন্টের এই সংস্করণে খুব একটা দাগ কাটতে পারেননি দীনেশ কার্তিকের বোলাররা। দলের হয়ে সর্বাধিক ১১টি উইকেট নিয়েছিলেন অল-রাউন্ডার আন্দ্রে রাসেল।

২০১৮-এর সেরা
আইপিএলের এই মরশুমেও কেকেআর অসফল হলেও ভালো পারফরম্যান্স করেছিলেন বোলাররা। ২০১৮ সালে শাহরুখ খানের দের হয়ে সর্বাধিক ১৭টি করে উইকেট নিয়েছিলেন স্পিনার সুনীল নারিন ও কুলদীপ যাদব।

২০১৭-এর সেরা
২০১৭ সালের আইপিএলেও কেকেআরের বোলাররা ব্যাটসম্যানদের বুকে ত্রাস সঞ্চার করতে পেরেছিলেন। দলের হয়ে সর্বাধিক ১৭টি উইকেট নিয়েছিলেন ভারতীয় পেসার উমেশ যাদব।

২০১৬-এর সেরা
২০১৬ সালের আইপিএলে কেকেআরের বোলিং বিভাগকে নেতৃত্ব দিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের অল-রাউন্ডার আন্দ্রে রাসেল। টুর্নামেন্টের ওই সংস্করণে তিনি ১৫টি উইকেট নিয়েছিলেন।

২০১৫-এর সেরা
২০১৫ সালের আইপিএলে চমকপ্রদ পারফরম্যান্স দিতে পারেননি কেকেআরের স্পেশালিস্ট বোলাররা। আন্দ্রে রাসেলই ১৪টি উইকেট নিয়ে তালিকার শীর্ষ স্থান দখল করেছিলেন।

২০১৪-এর সেরা
২০১৪ সালের আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল কলকাতা নাইট রাইডার্স। সেই জয়ের অন্যতম কান্ডারি ওয়েস্ট ইন্ডিজের সুনীল নারিন ওই সংস্করণে ২১টি উইকেট নিয়েছিলেন। যা কেকেআরের মধ্যে সেরা ছিল।

২০১৩-এর সেরা
২০১৩ সালের আইপিএলেও দুর্দান্ত পারফরম্যান্স দিয়েছিলেন কেকেআরের সুনীল নারিন। টুর্নামেন্টের ওই সংস্করণে ২২টি উইকেট নিয়ে কেকেআর সেরা হয়েছিলেন তিনি।

২০১২-এর সেরা
২০১২ সালে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল কেকেআর। সৌজন্যে সুনীল নারিনের ঝকঝকে পারফরম্যান্স। সেবার ২৪টি উইকেট নিয়ে কেকেআর সেরা বোলার হয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের স্পিনার।

২০১১-এর সেরা
১৬টি উইকেট নিয়ে ২০১১ সালের আইপিএলে কেকেআরের সেরা বোলার হয়েছিলেন ইকবাল আবদুল্লা।

২০১০-এর সেরা
২০১০ সালের আইপিএলে ৯টি উইকেট নিয়েছিলেন দেশের প্রাক্তন বাঁ-হাতি স্পিনার মুরলী কার্তিক। সেটাই ছিল কেকেআরের মধ্যে সেরা।

২০০৯-এর সেরা
২০০৯ সালের আইপিএলে কেকেআর সেরা বোলার হয়েছিলেন ইশান্ত শর্মা। তিনি ১১টি উইকেট নিয়েছিলেন।

২০০৮-এর সেরা
২০০৮ সালের আইপিএলে কেকেআরের হয়ে সর্বাধিক উইকেট নিয়েছিলেন পাকিস্তানের প্রাক্তন ফাস্ট বোলার উমর গুল। তিনি ১২টি উইকেট নিয়েছিলেন।


Click it and Unblock the Notifications


















