রাঁচিতে ক্রিকেট ছেড়ে কোন খেলায় মাতলেন বাইকার এমএস ধোনি, রাখলেন ভক্তদের অনুরোধ

করোনা ভাইরাসের ভয়াবহ প্রভাবের জেরে পিছিয়ে গিয়েছে আইপিএল। স্থগিত করা হয়েছে টুর্নামেন্টে অংশ নেওয়া সব দলের প্রস্তুতি শিবির। ক্রিকেটারদের নিজ নিজ শহরে ফেরত যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সম্ভব হলে তাঁদের ঘরবন্দি থাকতেও বলা হয়েছে। সেসবের মধ্যেও তিনি যে আগের মতোই আলাদা, তা আরও একবার জানান দিলেন মহেন্দ্র সিং ধোনি। রাঁচিতে ক্রিকেট ছেড়ে নতুন খেলায় মাতলেন ভারতের সর্বকালের সেরা অধিনায়ক।

ধোনির অপেক্ষা

ধোনির অপেক্ষা

গত বছরের জুলাইয়ে ইংল্যান্ড বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে যায় ভারত। এরপর থেকে সাত মাস মহেন্দ্র সিং ধোনিকে ক্রিকেট খেলতে দেখা যায়নি। আগামী আইপিএলেই প্রত্যাবর্তন ঘটার কথা ছিল ভারতের সর্বকালের সেরা অধিনায়কের।

চেন্নাইয়ে প্রস্তুতি

চেন্নাইয়ে প্রস্তুতি

আইপিএলের জন্য প্রস্তুতি সারতে গত ২ মার্চ চেন্নাইয়ে পৌঁছে গিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। সেদিন থেকেই তিনি চিপক স্টেডিয়ামের নেটে ব্যাট করতে নেমে পড়েন। সঙ্গী হন সুরেশ রায়না, আম্বাতি রায়ডু ও পীয়ূষ চাওলারা। ধোনিদের অনুশীলন দেখতে চিপকে ভিড় জমান অসংখ্য ক্রিকেট প্রেমী।

পিছিয়ে গেল আইপিএল

পিছিয়ে গেল আইপিএল

করোনা ভাইরাসের ভয়াবহ প্রভাবে আইপিএল ১৭ দিন পিছিয়ে দিয়েছে বিসিসিআই। ২৯ মার্চের পরিবর্তে ১৫ এপ্রিল টুর্নামেন্ট শুরু হওয়ার কথা। পরিস্থিতির গভীরতা বুঝে আইপিএলে অংশ নিতে চলা দলগুলিও তাদের প্রস্তুতি শিবির স্থগিত করে দেয়। চেন্নাই সুপার কিংস তাদের মধ্যে অন্যতম।

ব্যাডমিন্টন হাতে ধোনি

ব্যাডমিন্টন হাতে ধোনি

চেন্নাই থেকে নিজের শহর রাঁচিতে ফিরে আর ব্যাট, প্যাড, গ্লাভসকে হাত লাগাননি মহেন্দ্র সিং ধোনি। বরং ফুরফুরে মেজাজে নেমে পড়েছেন ব্যাডমিন্টন কোর্টে। করোনা ভাইরাসের আতঙ্ক দূরে সরিয়ে এভাবেই নেটিজেনদের নজর কেড়েছেন বিশ্বের অন্যতম সেরা ক্রিকেট অধিনায়ক।

বাইকার ধোনি

বাইকার ধোনি

করোনা নিয়ে প্রশাসনের কড়াকড়ির মধ্যেও কোনও সুরক্ষা কবচ ছাড়াই রাঁচির রাস্তায় নেমে পড়েছেন মহেন্দ্র সিং ধোনি। সঙ্গী তাঁর পছন্দের বাইক। মাঝরাস্তায় ভক্তদের সঙ্গে সেলফি তুলতেও পিছপা হননি ক্যাপ্টেন কুল। এখানেই হয়তো তিনি সবার থেকেই আলাদা।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Tuesday, March 17, 2020, 14:21 [IST]
Other articles published on Mar 17, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+