আইপিএলে সুযোগ না পেয়ে অবসাদে আত্মহত্যা তরুণ ক্রিকেটারের

வரிசையா 4 அரைசதம் அடித்த கோலி... ஆனாலும் கவலையில் ரசிகர்கள்

আমিরশাহীতে আইপিএলে ঢাকে কাঠির জন্য যখন ভারতীয় ক্রিকেটে তোড়াজোড় তখনই মিলিয়ন ডলার ক্রিকেট লিগে সুযোগ না পাওয়ার কারণে আত্মহত্যা করলেন তরুণ ক্রিকেটার।

না ফেরার দেশে চলে গেলেন জুনিয়ার স্টেইন

না ফেরার দেশে চলে গেলেন জুনিয়ার স্টেইন

মুম্বই ক্রিকেট সার্টিকে পেসার করণ তিওয়ারি জুনিয়ার স্টেইন নামে পরিচিত। শারীরিক গঠন আর বোলিং অ্যাকশনে ডেল স্টেইনের সঙ্গে অনেক মিল থাকায় স্থানীয় ক্রিকেটে তিওয়ারি 'জুনিয়র ডেল স্টেইন' নাম পেয়েছিল। প্রোটিয়া তারকার মতো বড় ফাস্ট বোলার স্বপ্ন দেখলেও তাঁর সেই স্বপ্ন স্বপ্নই রয়ে গেল। দুদিন আগে মুম্বইয়ের ক্লাব ক্রিকেটার আত্মহত্যা করেন।

কেন আত্মহত্যা

কেন আত্মহত্যা

সোমবার রাতে সিলিং ফ্যান থেকে ঝুলে পড়ে তরুণ ক্রিকেটার আত্মহত্যা করেছেন। ২৭ বছর বয়সী করণের আত্মহত্যার কারণ খুঁজছে পুলিশ। জানা গিয়েছে মুম্বইয়ের সুভেনিয়র ক্রিকেট ক্লাব ও ইউনাইটেড ফ্রেন্ডস স্পোর্টস ক্লাবে খেলেছেন করণ।

বন্ধু সূত্রে যা জানা গিয়েছে

বন্ধু সূত্রে যা জানা গিয়েছে

বন্ধুদের জেরা করে পুলিশ জানতে পেরেছে, আইপিএলের কোনো দলে সুযোগ না পেয়ে করণ নাকি আত্মহত্যার পথ বেছে নেন। ঘনিষ্ঠ বন্ধুর কাছে এই নিয়ে নাকি ভীষণ হতাশা প্রকাশ করেছিলেন করণ। সেই ঘনিষ্ঠ বন্ধুই বলছেন, 'ওর খুব আশা ছিল রাজ্য দলে সুযোগ পাবে। কয়েকজনের সঙ্গে এ নিয়ে কথাও চলছিল।নিজের বোলিং আর ব্যাটিংয়ের ভিডিও কদিন আগে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে দিয়েছে। কিন্তু এভাবে ও এমন প্রাণঘাতী সিদ্ধান্ত নেবে, ভাবতে পারিনি!'

সুশান্তের আত্মহত্যা

সুশান্তের আত্মহত্যা

প্রসঙ্গত বলিউড স্টার সুশান্ত সিং রাজপুত ১৪ জুন বান্দ্রায় নিজের ফ্ল্যাটে সিলিং থেকে ঝুলে আত্মহত্যা করেন। তারকা অভিনেতার আত্মহত্যার বলিউডের মুভি মাফিয়া ও স্বজনপোষণের অভিযোগ উঠেছে। সুশান্তের মৃত্যু ঘিরে দেশজুড়ে চর্চা তুঙ্গে, সম্প্রতি সিবিআই সুশান্তের মৃত্যুরহস্যের তদন্ত শুরু করেছে। বলিউডের নামি তারকার এই আত্মহত্যার ঘটনার পর, শুধু অভিনয় জগতেই নয় ক্রিকেটেও স্বজনপোষণ হয় বলে ক্রিকেটার মনোজ তিওয়ারি অভিযোগ আনেন। স্বজনপোষণের শিকারে দীর্ঘদিন ধরে কাজ না পাওয়ায় সুশান্ত অবসাদে ভুগছিলেন বলেও বিভিন্ন তথ্য উঠে এসেছে। এবার আইপিএলে সুযোগ না পাওয়ায় অবসাদে না ফেরার দেশে চলে গেলেন তরুণ ক্রিকেটার।

আইপিএল ২০২০ : এবার কমলা টুপি জিততে পারেন এমন ক্রিকেটারদের তালিকা

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Wednesday, August 12, 2020, 16:22 [IST]
Other articles published on Aug 12, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+