
করোনার প্রভাব
বিশ্বব্যাপী নোবেল করোনার জেরে সাড়ে ৬ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন প্রায় ১ লক্ষ ৭০ হাজার মানুষ। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে যথাক্রমে ৩৩৭ ও ৮ জন নোবেল করোনায় আক্রান্ত হয়েছেন বলে খবর। ক্যাঙারুর দেশে ৫ জনের মৃত্যুর খবরও পাওয়া গিয়েছে।

ক্রীড়াক্ষেত্রে করোনার প্রভাব
লাগামছাড়া করোনা ভাইরাসের প্রভাব পড়েছে বিশ্বের ক্রীড়াক্ষেত্রে। মারণ ভাইরাসে ইতিমধ্যেই পিছিয়ে দেওয়া হয়েছে আইপিএল। স্থগিত ও বাতিল করা হয়েছে বেশকিছু দ্বিপাক্ষিক ক্রিকেট টুর্নামেন্টও। কোথাও আবার ফাঁকা স্টেডিয়ামে চলছে খেলা।

পিএসএল ফেরত ম্যাকলেনাঘান
করোনার বাড়বাড়ন্তের মধ্যেই পাকিস্তান সুপার লিগ খেলছিলেন নিউজিল্যান্ড তথা মুম্বই ইন্ডিয়ান্সের তারকা ফাস্ট বোলার মিচেল ম্যাকলেনাঘান। সম্প্রতি পাকিস্তান থেকে অস্ট্রেলিয়া হয়ে তিনি দেশে ফিরেছেন। তাই রেয়াত করা হয়নি তাঁকে। কিউয়ি সরকারের কড়া নিষেধাজ্ঞা অনুযায়ী, যে ব্যক্তি রবিবার মধ্যরাতের মধ্যে অস্ট্রেলিয়ার সীমানা অতিক্রম করেছেন, তাঁকে বাধ্যতামূলক ভাবে সেলফ আইসোলেটেড পিরিয়ড বা একাকী ঘরবন্দি থাকতে হবে ১৪ দিন। সেই নিয়মের ফাঁদে পড়েছেন কিউয়ি ক্রিকেটারও।
|
স্ত্রীর মজাদার নোট
১৪ দিন একাকী ঘরবন্দি থাকা মুখের কথা নয়। তবে সেই সময়কে উপভোগ্য বানাতে কিউয়ি ফাস্ট বোলার মিচেল ম্যাকলেনাঘানের স্ত্রী, তাঁর উদ্দেশে মজাদার নোট লিখে রেখেছেন। ক্রিকেটারের স্ত্রী লিখেছেন, 'যখন তুমি হতাশ হয়ে পড়বে, তখন ভেবো যে এর থেকেও খারাপ কিছু হতে পারত। অনন্ত তুমি তো স্ত্রীর সঙ্গে ঘরে আটকে নেই!!' বাড়ির ফ্রিজের বাইরে লিখে রাখা স্ত্রীর এই নোটের ছবি নিজেই টুইটারে পোস্ট করেছেন মিচেল। তা সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়েছে।


Click it and Unblock the Notifications
আজকের দিনেই বিশ্বরেকর্ড গড়েছিলেন কিংবদন্তি সচিন, ফিরে দেখা স্মরণীয় ইনিংস

















