বিশ্বকাপের আগে হ্যামিলটনে কি আজ জন্ম হবে নব তারকার, শুভমনে তাকিয়ে ক্রিকেট বিশ্ব

বিশ্বকাপের দলে কি ঢুকে পড়তে পারবেন ভারতের এই উদীয়মান তারকা ক্রিকেটার? আপাতত এই প্রশ্নই এখন ক্রিকেট বিশেষজ্ঞ মহলের। সকলেই এখন তাকিয়ে আছেন হ্যামিলটনে শুভমন গিল-এর ক্রিকেট 'শো'-এর দিকে। দু'দিন আগে খোদ বিরাট কোহলি বিশাল প্রস্ততি গেয়েছেন তাঁর দলের এই তরুণ ক্রিকেটারের জন্য। জানিয়েছিলেন, 'শুভমন ১৯ বছর বয়সে যে প্রতিভার স্বাক্ষর রেখেছে, ওই বয়সে আমার মধ্যে তার ছিঁটেফোটাও ছিল না।' অধিনায়ক কোহলির এমন সার্টিফিকেটের পরই নিউজিল্যান্ডেই আন্তর্জাতিক ক্রিকেটে শুভমন-এর অভিষেকের বিষয়টি পরিস্কার হয়ে গিয়েছিল। হ্যামিলটনে চতুর্থ একদিনের ম্যাচের দল ঘোষণায় সত্যি সত্যি দেখা গেল প্রথম একাদশে শুভমন-এর নাম। শুভমনের হাতে জাতীয় দলের ক্যাপও তুলে দেওয়া হয়। রঞ্জি ক্রিকেটে এই বছরটা দুরন্ত গিয়েছে শুভমনের। এক অবিশ্বাস্য স্ট্রাইক রেট নিয়ে তিনি এখন হ্য়ামিলটনে একদিনের ম্যাচে অভিষেক করতে চলেছেন।

এদিন টসে জিতে নিউজিল্যান্ড ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়। ৫ ম্য়াচের একদিনের সিরিজে ইতিমধ্যেই কোহলি ব্রিগেড ৩-০-তে এগিয়ে এবং সিরিজও পকেটে পুড়ে নিয়েছে। যার জন্য বাকি দুটি একদিনের ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছে অধিনায়ক কোহলিকে।

হ্যামিলটনের এই একদিনের ম্যাচ ভারতের কাছে আরও একটি কারণে স্মরণীয়। আর সেটা হবল রোহিত শর্মা-র আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে এটা ২০০ তম একদিনের ম্যাচ। তাঁর ২০০ তম ম্যাচে রোহিত শর্মা দুরন্ত কোনও ইনিংস উপহার দেবেন বলেই আশা করছেন ক্রিকেট প্রেমীরা। এদিন ভারতীয় দলে দুটি পরিবর্তন হয়েছে ধোনি-র জায়গা দলে এসেছেন দীনেশ কার্তিক। মহম্মদ সামির জায়গায় নেওয়া হয়েছে খলিল আহমেদকে।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Thursday, January 31, 2019, 8:08 [IST]
Other articles published on Jan 31, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+