
কী বলল নিউজিল্যান্ড
সম্প্রতি করোনা ভাইরাসের কবল থেকে পুরোপুরি মুক্ত হয়েছে নিউজিল্যান্ড। তার প্রেক্ষিতে ভারতে না হলে আইপিএল না হলে তাদের দেশে আইপিএল হতে পারে বলে নাকি জানিয়েছিল কেন উইলিয়ামসনদের ক্রিকেট বোর্ড। বিসিসিআইয়ের একটা সূত্রের তরফে এমনই দাবি করা হয়েছিল। কিন্তু তা যে কেবলই জল্পনা, তা বুঝিয়ে দিয়েছে কিউয়িরা। সাফ জানিয়েছে, বিসিসিআই-কে এ সংক্রান্ত কোনও প্রস্তাবই তারা দেয়নি।

করোনা ভাইরাস
বিশ্বের ২১৩টি দেশের ১২ কোটিরও বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। প্রাণ হারিয়েছেন সাড়ে পাঁচ লক্ষ মানুষ। কেবল ভারতে মারণ ভাইরাসে আক্রান্তের সংখ্যা সাড়ে সাত লক্ষ ছাড়িয়ে গিয়েছে। প্রাণ হারিয়েছেন ২১ হাজারেরও বেশি মানুষ। নিউজিল্যান্ডে এই মুহূর্তে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা কমে ২৫-এ এসে দাঁড়িয়েছে।

আইপিএল নিয়ে ভাবনা
করোনা ভাইরাসের আবহে ভারতে আদৌ আইপিএল হবে কিনা, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। এহেন পরিস্থিতিতে শ্রীলঙ্কা, সৌদি আরব তাদের দেশে টুর্নামেন্ট আয়োজন করতে চায় বলে খবর। এ ব্যাপারে বিসিসিআইয়ের কাছে আবেদনও করেছে ওই দুই দেশ। যদিও এই ইস্যুতে বিসিসিআইয়ের তরফে কিছু জানানো হয়নি।

সৌরভ উবাচ
আইপিএল ভারতে হোক, তা মনপ্রাণ দিয়ে চান বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। বলেছেন, ভারতকে সামনে রেখেই টুর্নামেন্টের গুটি সাজাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে বিকল্প ভাবনা করতেও বিসিসিআই প্রস্তুত বলে জানিয়েছেন মহারাজ।


Click it and Unblock the Notifications
বিদেশে বিরাটদের পারফরম্যান্স নিয়ে খুশি নন বিসিসিআই সভাপতি সৌরভ

















