
এনওসি দেবে নিউজিল্যান্ড
দেশের যে সব ক্রিকেটারের আইপিএলে বিভিন্ন দলের হয়ে খেলার কথা, করোনা ভাইরাসের আবহে তাঁদের নো অবজেকশন সার্টিফিকেট দিতে চলেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। টুর্নামেন্ট খেলতে যাওয়া নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ক্রিকেটারদের নিতে হবে বলেও জানানো হয়েছে।

আইপিএলে খেলার কোন কোন কিউয়ি ক্রিকেটারের
চলতি বছরের আইপিএলেও সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে খেলতে দেখা যাবে নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলবেন পেসার লোকি ফার্গুসন। মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে খেলার কথা বাঁ-হাতি পেসার ট্রেন্ট বোল্ট ও মিচেল ম্যাকলেনাঘানের। মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসের জার্সি গায়ে নামতে দেখা যাবে স্পিনার মিচেল সান্টনেরকে।

আইপিএলের প্রতি কিউয়ি ক্রিকেটারদের মনোভাব
করোনা ভাইরাসের আবহে আইপিএল খেলতে নিমরাজি নিউজিল্যান্ডের তারকা ফাস্ট বোলার ট্রেন্ট বোল্ট। এই কঠিন সময়ে আইপিএলের থেকে পরিবারকে বেশি গুরুত্ব দিতে চান বাঁ-হাতি পেসার। কেন উইলিয়ামসন সহ বাকি কিউয়ি ক্রিকেটার আইপিএল খেলতে এক পায়ে খাড়া রয়েছেন বলে জানা গিয়েছে।

ভারতের বাইরে আইপিএল
করোনা ভাইরাসের জেরে চলতি বছর ভারতে হচ্ছে না আইপিএল। তুলনামূলক সংক্রমণমুক্ত সংযুক্ত আরব আমিরশাহীতে টুর্নামেন্ট হবে বলে প্রাথমিকভাবে জানানো হয়েছে। তবে এ ব্যাপারে বিসিসিআইয়ের তরফে সরকারি ঘোষণা বাকি রয়েছে।


Click it and Unblock the Notifications
আকাশ চোপড়ার মতে দুবাইয়ে আইপিএল হলে কোন দুই দল সুবিধে করতে পারে

















