লেজেন্ড ইমরান খানের ঠিক পরে এই পাক পেসার, ছুঁলেন কোন রেকর্ড

மன்தீப் சிங்குடன் கோஹ்லி நடத்திய போட்டி!

সিডনিতে বিপুল বৃষ্টিতে ভেস্তে গিয়েছে অস্ট্রেলিয়া ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। প্রথমে ব্যাট করে ১৫ ওভারে ৫ উইকেট হারিয়ে ১০৭ রান তোলে পাকিস্তান। জবাবে ব্যাট করতে নেমে ৩.১ ওভারে কোনও উইকেট না হারিয়েই ৪১ রান তুলে ফেলে অস্ট্রেলিয়া। ম্যাচের পাল্লা অস্ট্রেলিয়ার দিকে হেলে থাকলেও, এদিনই লেজেন্ড ইমরান খানের আরও কাছে পৌঁছলেন পাকিস্তানের ফাস্ট বোলার মহম্মদ ইরফান।

রবিবার ৩৭ বছর বয়সে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি খেলতে নামেন পাকিস্তানের মহম্মদ ইরফান। ১৯৯২ সালের পর থেকে এমন নজির আর কোনও পাক পেসারের ঝুলিতে ওঠেনি। এর আগে ৩৯ বছর বয়সে পাকিস্তান বিশ্বকাপ জিতিয়েছিলেন সে দেশের পেস লেজেন্ড তথা বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খান। তাঁর কাছে পৌঁছলেন পাকিস্তানের দীর্ঘদেহী ফাস্ট বোলার মহম্মদ ইরফান। সবমিলিয়ে পাকিস্তানের ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি বয়সে ক্রিকেট খেলার রেকর্ড রয়েছে মিরান বক্সের দখলে। ১৯৫৫ সালে ৪৭ বছর বয়সে পাকিস্তান ক্রিকেট দলকে প্রতিনিধিত্ব করেছিলেন তিনি।

অস্ট্রেলিয়া ও পাকিস্তানের মধ্যে সিডনির টি-টোয়েন্টি বৃষ্টিতে ভেস্তে গেলেও গ্রিফিথের মানুকা ওভাল ও পার্থের ওপটাস স্টেডিয়ামে যথাক্রমে ৫ ও ৮ নভেম্বরের টি-টোয়েন্টি ম্যাচ হবে বলে আশাবাদী দুই দল। বিশ্বকাপের আগে এই সিরিজকে গুরুত্বপূর্ণ হিসেবেই দেখছে দুই দল।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Sunday, November 3, 2019, 15:27 [IST]
Other articles published on Nov 3, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+