আইপিএল ফাইনালে ওঠা ও জয়ের পরিসংখ্যানে কে কোথায় দাঁড়িয়ে, শীর্ষে কে জানলে অবাক হবেন

নেই নেই করে ১২টি আইপিএল দেখে ফেলেছে ক্রিকেট বিশ্ব। ইতিমধ্যেই একাধিকবার ট্রফি হাতে তুলে ফেলেছে বেশ কয়েকটি দল। আবার সে সুখে বঞ্চিত বেশ কয়েকটি ফ্রাঞ্চাইজি। কাজটা যে কঠিন, তা আর বলার অপেক্ষা রাখে না। লড়াই করে ফাইনালে পৌঁছনো এবং চূড়ান্ত পর্বের লড়াইতে বাজিমাত করা কিন্তু মুখের কথা। সেই যুদ্ধে কোন দল সবচেয়ে বেশি সফল এবং কার ভাঁড়ার শূণ্য তা দেখে নেওয়া যাক।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর

বিরাট কোহলি নেতৃত্বাধীন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর মোট তিন বার (২০০৯, ২০১১, ২০১৬) আইপিএল ফাইনালে পৌঁছেছে। প্রতিবারই তাদের রানার্স হয়েই খুশি থাকতে হয়েছে। আরসিবি-র আইপিএল ফাইনাল জয়ের হার শূণ্য শতাংশ।

কিংস ইলেভেন পাঞ্জাব ও রাইজিং পুনে সুপারজায়েন্ট

কিংস ইলেভেন পাঞ্জাব ও রাইজিং পুনে সুপারজায়েন্ট

বলিউড অভিনেত্রী প্রীতি জিন্টার দল কিংস ইলেভেন পাঞ্জাব মাত্র একবার আইপিএল ফাইনালে পৌঁছেছে। ২০১৪ সালে কলকাতা নাইট রাইডার্সের কাছে তাদের হারতে হয়েছিল। অন্যদিকে ২০১৭ সালের আইপিএল ফাইনালে পৌঁছনো রাইজিং পুনে সুপারজায়েন্টকে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে হারতে হয়েছিল। দুই দলেরই আইপিএল ফাইনাল জয়ের হার শূণ্য।

চেন্নাই সুপার কিংস

চেন্নাই সুপার কিংস

এখনও পর্যন্ত আট বার আইপিএল ফাইনালে উঠেছে চেন্নাই সুপার কিংস। তিন বার (২০১০, ২০১১ ও ২০১৮) চ্যাম্পিয়ন হয়েছে মহেন্দ্র সিং ধোনির দল। সিএসকে-র ফাইনাল জয়ের হার ৩৭.৫ শতাংশ।

সানরাইজার্স হায়দরাবাদ

সানরাইজার্স হায়দরাবাদ

এখনও পর্যন্ত দুই বার আইপিএল ফাইনালে উঠেছে সানরাইজার্স হায়দরাবাদ। ২০১৬ সালে চ্যাম্পিয়ন হয় ডেভিড ওয়ার্নারের দল। তাদের আইপিএল ফাইনাল জয়ের হার ৫০ শতাংশ।

মুম্বই ইন্ডিয়ান্স

মুম্বই ইন্ডিয়ান্স

পাঁচ বারের মধ্যে চার বার (২০১৩, ২০১৫, ২০১৭, ২০১৯) আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। তাদের ফাইনাল জয়ের হার ৮০ শতাংশ।

রাজস্থান রয়্যালস ও ডেকান চার্জার্স

রাজস্থান রয়্যালস ও ডেকান চার্জার্স

মাত্র একবার আইপিএল ফাইনাল খেলে চ্যাম্পিয়ন হয় রাজস্থান রয়্যালস (২০০৮) ও ডেকান চার্জার্স (২০০৯)। তাদের ফাইনাল জয়ের হার ১০০ শতাংশ।

কলকাতা নাইট রাইডার্স

কলকাতা নাইট রাইডার্স

২০১২ এবং ২০১৪ সালে আইপিএল ফাইনাল খেলে কলকাতা নাইট রাইডার্স। দুই বছরই চ্যাম্পিয়ন হয় শাহরুখ খানের দল। কেকেআরের আইপিএল ফাইনাল জয়ের হার ১০০ শতাংশ।

করোনা আতঙ্কে সামাজিক দূরত্ব ভূলে বুন্দেসলিগায় গোল সেলিব্রশেনে চুমু!

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Monday, May 18, 2020, 18:42 [IST]
Other articles published on May 18, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+