(প্রিভিউ) IPL 2017: দিল্লি ডেয়ারডেভিল বনাম কিংস ইলেভেন পাঞ্জাব

নয়াদিল্লি, ১৪ এপ্রিল : শুরুটা ভাল না হলেও তাড়াতাড়ি নিজেদের সামলে নিয়েছে দিল্লি ডেয়ারডেভিলস। আজ শনিবার ১৫ এপ্রিল রাত ৮টায় কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে মাঠে নামতে চলেছে দিল্লি।

রাইজিং পুনে সুপারজায়েন্টের বিরুদ্ধে শেষ ম্যাচে দিল্লির বিশাল জয় দলের মনোবল অনেকটাই চাঙ্গা করে দিয়েছে। পুনের বিরুদ্ধে ৯৭ রানে জয় পায় দিল্লি। সঞ্জু স্যামসনের প্রথম আইপিএল সেঞ্চুরি এবং ক্রিস মোরিসের মারকুটে ব্যাটিংকে এই জয়ের শ্রেয় দিতেই হবে। মোরিসের ৯ বলে ৩৮ রান এখনও আলোচনায় রয়েছে।

পাঞ্জাবে প্রথম দু ম্যাচে পুনে ও ব্য়াঙ্গালোরকে হারিয়েছে। কিন্তু শেষ ম্যাচে কলকাতার বিরুদ্ধে ৮ রানে হারে গ্লেন ম্যাক্সওয়েলের কিংস ইলেভেন।

দিল্লির বোলিংয়ের পাশাপাশি ব্যাটিং লাইনআপও যথেষ্ট শক্তিশালী। অলরাউন্ডারে ভরপুর দল। এই দলের সবচেয়ে বড় সুবিধা কোনও এক ক্রিকেটারের উপর নির্ভরশীল নয় দল। পরিস্থিতি অনুযায়ী কেউ না কেউ ঠিক খেলে দেন, তা ঋষভ পন্থ হোন, স্যামসন হোন বা ক্রিস মোরিস। তবে সমস্যা হল ব্যাটিং অভিজ্ঞ বিশেষজ্ঞ ব্যাটসম্যান সেভাবে দলে কেউই নেই।

বলের ক্ষেত্রে দিল্লির মূল ভরসা জাহির খান ও স্পিনার অমিত শর্মা। এই টুর্নামেন্টে এখনও পর্যন্ত ভালই পারফর্ম করে আসছেন দুজনে। তবে অন্যদেরই এই দুজনকে সঙ্গ দেওয়াটা খুব জরুরী।

এদিকে পাঞ্জাবের বোলারদের দুর্বল জায়গাগুলি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে কলকাতা। বিপক্ষ দল আচমকা কোনও চাল দিলেই হিসেবে সমস্যা হয় ফলে একেবারে ছন্দপতন হয় পাঞ্জাবের।

ফিরোজ শাহ কোটলা মাঠের পিচ এক্ষেত্রে অবশ্যই চর্চার বিষয়। দুই দলেরই পিঞ্চ হিটার ব্যাটসম্যান রয়েছে। বিশেষ করে পাঞ্জাবের কাছে ডেভিড মিলার এবং গ্লেন ম্যাক্সওয়েলের মতো খেলোয়াড় রয়েছে।

স্কোয়াড

দিল্লি ডেয়ারডেভিলস :

জাহির খান (অধিনায়ক), মহম্মদ শামি, শাহবাজ নাদিম, জয়ন্ত যাদব, অমিত মিশ্র, শ্রেয়স আইয়ার, সঞ্জু স্যামসন, করুন নায়ার, ঋষভ পন্থ, সিভি মিলিন্দ, খলিল আহমেদ, প্রত্যুষ সিং, মুরুগান অশ্বিন, আদিত্য তারে, শশাঙ্ক সিং, অঙ্কিনে বাওনে, নভদীপ সাইনি, কোরি অ্যান্ডারসন, অ্যাঞ্জেলো ম্যাথিউস, প্যাট কামিন্স, কাগিসো রাবাদা, ক্রিস মোরিস, কার্লোস ব্রেথওয়েটস, স্যাম বিলিংস।

কিংস ইলেভেন পাঞ্জাব :

গ্লেন ম্যাক্সওয়েল (অধিনায়ক), ডেভিড মিলার, মানান ভোহরা, শন মার্শ, আরমান জাফার, মার্টিন গাপ্তিল, ইয়ন মর্গ্যান, রিঙ্কু সিং, সন্দীপ শর্মা, অনুরীত সিং, মোহিত শর্মা, কেসি কারিয়াপ্পা, প্রদীপ সাহু, স্বপ্নীল সিং, টি নটরাজন, ম্যাট হেনরি, বরুণ অ্যারন, আক্সার প্যাটেল, মার্কাস স্টয়নিস, গুরকীরত মান, রাহুল তেওয়াটিয়া, ডারেন স্যামি, ঋদ্ধিমান সাহা, নিখিল নায়েক।

দুই দলের পরবর্তী ম্যাচ

  • দিল্লির পরবর্তী ম্যাচ ১৭ এপ্রিল দিল্লিতে কলকাতার বিরুদ্ধে, বিকেল ৪টেয়
  • পাঞ্জাবের পরবর্তী ম্যাচ ১৭ এপ্রিল হায়দ্রাবাদে হায়দ্রাবাদের বিরুদ্ধে, রাত ৮ টায়।
For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Saturday, April 15, 2017, 17:09 [IST]
Other articles published on Apr 15, 2017
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+