
পৃথ্বীর ইনিংসের একঝলক
ম্যাচে বরোদার বিরুদ্ধে প্রথম ইনিংসে ৬২ বলে ৬৬ রান করেছিলেন। ইনিংসে ১১টি চার ও ১টি ছয় ছিল। প্রথম ইনিংস সেঞ্চুরি হাতছাড়া করা যেন দ্বিতীয় ইনিংসে পুষিয়ে দিলেন। দ্বিতীয় ইনিংসে ১৭৯ বল খেলে ২০২ রান করেন পৃথ্বী। ইনিংস সাজানো ১৯টি চার ও ৭টি ছয় দিয়ে। স্ট্রাইক রেট ১১২।

পৃথ্বীর প্রত্যাবর্তন
ডাক্তারের ভুলে কাশি সারাতে ভুল ওষুধ খেয়ে ডোপ পরীক্ষায় ফেল করেন পৃথ্বী। যারপর তাঁকে বোর্ডের পক্ষ থেকে আট মাসের নির্বাসন করা হয়েছিল। নির্বাসনের কঠিন সময় পার করে এরপর মুম্বই দলের জার্সিতে প্রত্যাবর্তন।
সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি টুর্নামেন্টে প্রত্যাবর্তন করে ৫ ম্যাচের তিনটিতে হাফ সেঞ্চুরি করেন পৃথ্বী। এরপর এদিন ৮৪ বলে সেঞ্চুরি ও ১৭৪ বলে দ্বিশতরানে পৌঁছন। প্রথম শ্রেণীর ক্রিকেটে এটাই পৃথ্বীর প্রথম দ্বিশতরান।

একনজরে প্রত্যাবর্তনের পর পৃথ্বীর ইনিংস
সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টিতে ৫ ইনিংসে যথাক্রমে ৬৩, ৩০, ৬৪, ৩০, ৫৩ ও রঞ্জিতে ৬৬, ২০২ রান হাঁকিয়েছেন পৃথ্বী শ।


Click it and Unblock the Notifications




















