আরসিবি জার্সিতে মাঠে ফিরতে কতটা মরিয়া ভিডিও পোস্টে জানালেন বিরাট

முக்கியமான போட்டியில் கீப்பிங்கில் சொதப்பிய பட்லர்

ব্যাট হাতে বাইশ গজে ফেরার অপেক্ষা আর সইছে না বিরাট কোহলির। আরসিবি জার্সিতে বিরাট মাঠে ফিরতে ঠিক কতটা মরিয়া ভিডিও পোস্টে জানালেন অধিনায়ক। সম্প্রতি এক ওয়েট লিফ্টিংয়ের ভিডিও পোস্ট করেছিলেন। যেখানে বিরাট ক্রিকেটার নাকি পেশাদার ভারোত্তোলক, বোঝায় উপায় ছিল না! এবার আরসিবিকে নিয়ে একটি আবেগঘন পোস্ট করলেন।

বিরাটের পোস্ট

বিরাটের পোস্ট

আইপিএল কেরিয়ারের শুরু থেকেই বেঙ্গালুরুর ফ্র্যাঞ্চাইজিতে রয়েছেন বিরাট। দলের অনেক উত্থান-পতনের সাক্ষী থেকেছেন। তরুণ বিরাট থেকে আজ তিনিই দলের অধিনায়ক। তাঁর কাঁধেই টিম ম্যানেজমেন্টের দায়িত্ব রয়েছে। দলের সঙ্গে বিরাটের ১২ বছরের সম্পর্কের দারুণ রসায়ন বোঝাতে ফ্র্যাঞ্চাইজিতে কাটানো ১২ মরসুমের ১২টি মুহূর্ত নিয়ে কোলাজ পোস্ট করেছেন ভিকে।

পোস্ট বিরাট যা লিখলেন

পোস্ট বিরাট যা লিখলেন

পোস্টের সঙ্গে বিরাট লিখেছেন, সবকিছুর উপর দায়বদ্ধতা। দলের প্রতি প্রত্যেক ক্রিকেটার দারুণ দায়বদ্ধ। দলের প্রতি ভালোবাসা থেকে আমরা সাফল্যকে চেজ করি। মাঠে নামার অপেক্ষা আর সইছে না।

আইপিএল দিয়ে মাঠে ফিরতে চলেছেন বিরাট

আইপিএল দিয়ে মাঠে ফিরতে চলেছেন বিরাট

প্রসঙ্গত শেষবার দেশের বাইরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে বাইশ গজে নেমেছেন বিরাট। এরপর মার্চের শুরুতে বৃষ্টির কারণে ভারত-দক্ষিণ আফ্রিকা ধর্মশালা ওডিআই ম্যাচ বাতিল হয়েছিল। পরে করোনা ধাক্কায় সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ওডিআই ম্যাচ স্থগিত রাখা হয়। আইপিএল দিয়েই ফের মাঠে ফিরতে চলেছেন বিরাট।

কবে শুরু আইপিএল

কবে শুরু আইপিএল

২৯ মার্চ আইপিএল শুরু হওয়ার কথা থাকলেও করোনা ধাক্কায় টুর্নামেন্ট অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়। ভারতে টুর্নামেন্ট আয়োজন সম্ভব না হওয়ায় ১৯ সেপ্টেম্বর থেকে এবারের আইপিএল আমিরশাহীতে হতে চলেছে।

প্রয়াত মোহনবাগানের প্রাক্তন অধিনায়ক, শোয়ার ছায়া ময়দানে

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Sunday, August 9, 2020, 17:20 [IST]
Other articles published on Aug 9, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+