
ফের টসে হার বাংলার
বাংলার অধিনায়ক অভিমন্যু ইশ্বরণের টস ভাগ্য ভালো যাচ্ছে না। সেমিফাইনালের মতো রঞ্জি ট্রফির ফাইনালেও কপাল তাঁর সঙ্গ দিল না। টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন সৌরাষ্ট্রের অধিনায়ক জয়দেব উনাদকাট।

দুর্দান্ত শুরু
সৌরাষ্ট্রের হয়ে শুরুটা দুর্দান্ত করেন দুই ওপেনার। হার্ভিক দেশাই ও অভি বারটের মধ্যে ৮২ রানের পার্টনারশিপ হয়। ১১১ বলে ৩৮ রান করে বাংলার স্পিনার শাহবাজ আহমেদের শিকার হন হার্ভিক। ৫৪ রান করে আকাশ দীপের বলে আউট হন অভি। তিন নম্বরে ব্যাট করতে আসা ভীষ্মরাজ জাদেজাও সৌরাষ্ট্রের হয়ে ৫৪ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলে আউট হন। ১৪ রান করেন শেলডন জ্যাকসন। ৪ রান করে আউট হন চেতন শাকারিয়া। ডি-হাইড্রেশনের কারণে মাত্র ৫ রান করে অবসৃত হন ভারতীয় তারকা চেতেশ্বর পূজারা। দিনের শেষে ৫ উইকেট হারিয়ে ২০৬ রান তুলতে সক্ষম হয় সৌরাষ্ট্র। ২৯ রানে ব্যাট করছেন ভাসাভাড়া।

বাংলার বোলিং
রঞ্জি ট্রফির ফাইনালের প্রথম দিন বাংলার হয়ে ৩ উইকেট নেন পেসার আকাশ দীপ। একটি করে উইকেট নেন ঈশান পোড়েল ও শাহবাজ আহমেদ।

দ্বিতীয় দিন
ম্যাচে প্রাধান্য কায়েম করতে দ্বিতীয় দিনে মধ্যাহ্নভোজের বিরতির মধ্যেই সৌরাষ্ট্রের সব ব্যাটসম্যানকে আউট করতে হবে বাংলাকে। অন্যথায় ম্যাচ চলে যাবে হোম টিমের নিয়ন্ত্রণে। গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলার ব্যাটিং কেমন হয়, সেদিকেও নজর থাকবে।


Click it and Unblock the Notifications



















